Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

জ্বালানি তেলের দাম যুক্তরাষ্ট্রে পাঁচ মাসের মধ্যে সর্বনিম্ন

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১১ আগস্ট ২০২২, ০৯:০৪ পিএম

জ্বালানি তেলের দাম যুক্তরাষ্ট্রে পাঁচ মাসের মধ্যে সর্বনিম্ন

প্রতীকী ছবি

Advertisement

যুক্তরাষ্ট্রে কমেছে জ্বালানি তেলের খুচরা মূল্য।  চলতি বছরের মার্চ মাসের পর এই প্রথম বৃহস্পতিবার খুচরা বাজারে প্রতি গ্যালন জ্বালানি তেল চার মার্কিন ডলারের নিচে নেমেছে বলে বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে।

জ্বালানি তেলের দাম কমায় বিশ্বের সবচেয়ে বড় জ্বালানির ভোক্তা দেশটির চালকরা কিছুরা স্বস্তির নিঃশ্বাস ফেলেছে ওই প্রতিবেদনে বলা হয়েছে।

আমেরিকান অটোমোবাইল অ্যাসোসিয়েশন জানিয়েছে, ১১ আগস্টে আনলেডেড জ্বালানি তেলের দাম গ্যালনপ্রতি গড়ে ৩.৯৯০ মার্কিন ডলারে নেমেছে। 

পাঁচ মাসেরও বেশি সময়ের মধ্যে প্রথমবারের মতো চার মার্কিন ডলারের নিচে নেমে এসেছে । যারা নিত্যপ্রয়োজনীয় জিনিসের উচ্চ মূল্য নিয়ে হিমশিম খাচ্ছেন, এটা তাদের জন্য সুসংবাদ বলেই মনে করা হচ্ছে। 

যুক্তরাষ্ট্রে ২০২০ সালের আগস্টের মাঝামাঝি করোনা মহামারির ধাক্কা কাটিয়ে ওঠার সময় প্রথম দফায় তেলের দাম বাড়ে।  পরে চলতি বছর ইউক্রেন যুদ্ধের কারণে রাশিয়া ও পশ্চিমা বিশ্ব রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিলে ফের বেড়ে যায় জ্বালানি তেলের দাম। 

তবে সম্প্রতি বিশ্বজুড়ে অর্থনৈতিক প্রবৃদ্ধি কমে যাওয়ার আশঙ্কায় তেলের দাম কমেছে।  মার্কিন অপরিশোধিত তেলের দাম চলতি বছরের জুনে প্রতি ব্যারেল ১২০ ডলার থেকে ৯০ ডলারের কাছাকাছি নেমে এসেছে।
 

Advertisement

জ্বালানি তেল যুক্তরাষ্ট্র

Advertisement

আরও পড়ুন

বিশ্বের ৭০ শতাংশ ওয়েবসাইট ঝুঁকিতে, পিএইচপির মারাত্মক কোডিং ত্রুটির নেপথ্যে কী?

বিশ্বের ৭০ শতাংশ ওয়েবসাইট ঝুঁকিতে, পিএইচপির মারাত্মক কোডিং ত্রুটির নেপথ্যে কী?

কানাডায় দুই শতাধিক বাংলাদেশির ভিসা আবেদনে বড় জালিয়াতি অভিযোগ

কানাডায় দুই শতাধিক বাংলাদেশির ভিসা আবেদনে বড় জালিয়াতি অভিযোগ

ডিজিটাল গোয়েন্দাগিরিতে পর্দাফাঁস সৌদি যুবরাজ-আমিরাত-নেতানিয়াহুর ২০০ কোটি ডলারের গোপন লেনদেন

সৌদি যুবরাজ-আমিরাত-নেতানিয়াহুর ২০০ কোটি ডলারের গোপন লেনদেন

রয়টার্স এক্সক্লুসিভ ইরানকে টেক্কা দিতে সৌদির গোপন প্রস্তুতি? স্যাটেলাইট ছবিতে মিলল চাঞ্চল্যকর দৃশ্য

ইরানকে টেক্কা দিতে সৌদির গোপন প্রস্তুতি? স্যাটেলাইট ছবিতে মিলল চাঞ্চল্যকর দৃশ্য

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম