Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

হামলায় জড়িত সবাইকে বিচারের মুখোমুখি করা হবে: জেলেনস্কি

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২২, ০৭:৪৪ পিএম

হামলায় জড়িত সবাইকে বিচারের মুখোমুখি করা হবে: জেলেনস্কি

Advertisement

ইউক্রেনের অধিকৃত জাপোরিঝিয়ায় শনিবার একটি অ্যাপার্টমেন্ট ব্লকে মিসাইল হামলা চালিয়েছে রুশ সেনারা। এতে ১৭ জন নিহত হয়েছেন। এ হামলার তীব্র নিন্দা জানিয়েছেন প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি৷ 

তিনি হুশিয়ারি দিয়েছেন যারা এ ঘটনার সঙ্গে জড়িত তাদের সকলকে বিচারের মুখোমুখি করা হবে। 

এ ব্যাপারে ফেসবুক পোস্টে জেলেনস্কি বলেছেন, আবারও জাপোরিঝিয়া। মধ্যরাতে শান্তিপ্রিয় বেসামরিক মানুষের বাড়ির ওপর নির্দয় হামলা৷ পুরোপুরি হীন, বর্বর জঙ্গি কার্যক্রম। যারা এ হামলার নির্দেশ দিয়েছে এবং যারা এটি সম্পাদন করেছে তাদের সবাইকে এর দায় নিতে হবে৷ অবশ্যই মানুষ ও বিচারের মুখোমুখি করা হবে তাদের৷ 

এদিকে জাপোরিঝিয়ায় এ হামলার পর ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা পশ্চিমাদের প্রতি আহ্বান জানিয়েছেন, তাদের যেন অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দেওয়া হয়৷ 

টুইটে কুলেবা লিখেছেন, জাপোরিঝিয়ায় রাশিয়া তাদের মিসাইল সন্ত্রাস অব্যাহত রেখেছে। রাতব্যাপী ১২টি ভবনে হামলা হয়েছে৷ ১২জন নিহত হয়েছেন। নিরীহ বেসামরিকদের বাঁচাতে আমাদের জরুরিভিত্তিতে আরও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রয়োজন। মিত্রদের প্রতি আহ্বান জানাচ্ছি দ্রুত আপনারা এগুলো দিন৷ 

ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছেন দখলকৃত অঞ্চল থেকে জাপোরিঝিয়ায় ৬টি মিসাইল ছুড়েছে রাশিয়া। 

সূত্র: আল জাজিরা, দ্য গার্ডিয়ান

Advertisement

রাশিয়া ইউক্রেন দ্বন্দ্ব

Advertisement

আরও পড়ুন

বৈশ্বিক উষ্ণায়নের মাঝেও কেন কিছু অঞ্চলে কমছে তাপমাত্রা?

বৈশ্বিক উষ্ণায়নের মাঝেও কেন কিছু অঞ্চলে কমছে তাপমাত্রা?

পাকিস্তানে সন্ত্রাসবিরোধী অভিযানে নিহত ৭৪

পাকিস্তানে সন্ত্রাসবিরোধী অভিযানে নিহত ৭৪

৫ মিলিয়ন ডলারে বিক্রি হলো রুশ রাজপরিবারের ব্রেসলেট!

৫ মিলিয়ন ডলারে বিক্রি হলো রুশ রাজপরিবারের ব্রেসলেট!

রিয়াদে ড্রোন হামলা, ধ্বংসের দাবি সৌদি জোটের

রিয়াদে ড্রোন হামলা, ধ্বংসের দাবি সৌদি জোটের

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম