Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

তুরস্কে ভূমিকম্প: ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে স্ত্রীসহ অভিনেতা নিহত

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৩, ০১:০৯ এএম

তুরস্কে ভূমিকম্প: ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে স্ত্রীসহ অভিনেতা নিহত

Advertisement

তুরস্কে স্মরণকালের ভয়াবহ ভূমিকম্পে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে স্ত্রীসহ নিহত হয়েছেন দেশটির জনপ্রিয় টিভি সিরিয়াল ‘কুরুলুস উসমান’-এর অভিনেতা। নিহত অভিনেতার নাম জাগদুস জানকায়া, তার স্ত্রীর নাম লাজান তাগরিস।

তুর্কি প্রযোজনা সংস্থা বোজদাগ ফিল্ম ও সিরিজটির পরিচালক মেহমেদ বোজদাগের বরাতে এ তথ্য জানিয়েছে জিও নিউজ, ডেইলি জং ও ডন।

সিরিজটির গুরুত্বপূর্ণ একটি চরিত্রে ছিলেন জাগদুস জানকায়া। আর তার স্ত্রী লাজান তাগরিস একজন কণ্ঠশিল্পী ছিলেন।

তুর্কি প্রযোজনা সংস্থা বোজদাগ ফিল্মের পক্ষ থেকে অভিনেতা ও তার স্ত্রীর মৃত্যুতে দুঃখ প্রকাশ করা হয়েছে। শোকবার্তায় অভিনেতা জাগদুস জানকায়া ও তার স্ত্রী লাজান তাগরিসসহ ভূমিকম্পে নিহত সবার মাগফেরাত কামনা করা হয়।

প্রসঙ্গত, ‘কুরুলুস উসমান’ একটি জনপ্রিয় টার্কিশ ড্রামা সিরিজ। বিশ্বের ৭৩টি দেশে প্রচারিত দর্শকনন্দিত সিরিজটি আন্তর্জাতিক ভেনিস টিভি অ্যাওয়ার্ড ২০২০-এ সেরা সিরিজ নির্বাচিত হয়েছে।

Advertisement

তুরস্ক নিহত

Advertisement

আরও পড়ুন

চীনে চিপ রপ্তানি নিয়ে বিতর্ক, এনভিডিয়ার প্রধানের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ

চীনে চিপ রপ্তানি নিয়ে বিতর্ক, এনভিডিয়ার প্রধানের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ

অজিত দোভাল ও সাবেক ‘র’ প্রধানকে সমন পাঠাল মার্কিন আদালত

অজিত দোভাল ও সাবেক ‘র’ প্রধানকে সমন পাঠাল মার্কিন আদালত

সামরিক হামলা বা নিষেধাজ্ঞায় যুদ্ধ থামবে না: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

সামরিক হামলা বা নিষেধাজ্ঞায় যুদ্ধ থামবে না: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

বিশ্ববাজারে স্বর্ণের দাম কমল

বিশ্ববাজারে স্বর্ণের দাম কমল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম