Logo
Logo
×
   

Advertisement

আন্তর্জাতিক

আলজেরিয়ায় গিরিখাদে বাস, নিহত ১০ 

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৩, ০৪:০৫ পিএম

আলজেরিয়ায় গিরিখাদে বাস, নিহত ১০ 

Advertisement

আলজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে শুক্রবার একটি বাস গিরিখাদে পড়ে অন্তত ১০ জন নিহত ও ২৫ জন আহত হয়েছে। নাগরিক সুরক্ষা কর্মকর্তারা এ কথা জানিয়েছেন। খবর এএফপির।

সূত্র জানায়, বাসটি আলজিয়ার্স থেকে টিকজদা যাওয়ার সময় এল আসনাম শহরের কাছে ১৫০ মিটার গভীর একটি গিরিখাদে পড়ে যায়। এটি একটি পাহাড়ী রিসোর্ট যা পর্যটকটের কাছে খুবই জনপ্রিয়।

এ ঘটনায় আহত সবাইকে নিকটবর্তী বুইরা হাসপাতালে নেওয়া হয়েছে।

টিকজদা পাহাড়ি অঞ্চল আলজেরীয়দের কাছে খুবই জনপ্রিয় একটি অবকাশ কেন্দ্র। সাম্প্রতিক সপ্তাহগুলোতে প্রবল তুষারপাতের পর সেখানে অনেক মানুষের ভিড় লক্ষ্য করা যাচ্ছে।

Advertisement

আলজেরিয়া

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম