Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলায় পাঁচ পুলিশসহ নিহত ৭

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ এপ্রিল ২০২৩, ০৫:৫৬ পিএম

নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলায় পাঁচ পুলিশসহ নিহত ৭

Advertisement

নাইজেরিয়ার দক্ষিণপূর্বাঞ্চলে বন্দুকধারীদের গুলিতে পাঁচ পুলিশ কর্মকর্তা ও দুই বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন। 

শুক্রবার দেশটির ইমো রাজ্যে পুলিশ স্টেশন, সরকারি ও নির্বাচনি দপ্তরগুলোতে সশস্ত্র গোষ্ঠীগুলো হামলা চালালে তারা প্রাণ হারান। খবর বার্তা সংস্থা রয়টার্স।

এ ধরনের সহিংসতার জন্য দেশটির সরকার প্রায়ই নিষিদ্ধঘোষিত ইনডিজেনাস পিপল অব বিয়াফ্রা (আপিওবি) গোষ্ঠীকে দায়ী করে থাকে। তবে আইপিওবি এসব অভিযোগ অস্বীকার করেছে। 

ইমো রাজ্য পুলিশের মুখপাত্র হেনরি ওকোয়ে ঘটনার সত্যতা নিশ্চিত করলেও বিস্তারিত কিছু জানাননি। 

আফ্রিকার সবচেয়ে জনবহুল দেশ নাইজেরিয়ার উত্তরপশ্চিমাঞ্চলে প্রায়ই প্রাণঘাতী বন্দুক হামলা ও অপহরণের মতো ঘটনা ঘটে। উত্তরপূর্বাঞ্চলে ইসলামপন্থিদের বিদ্রোহ চরম আকার ধারণ করেছে এবং দক্ষিণপূর্বাঞ্চলে বিচ্ছিন্নতাবাদী ও অপরাধী দলগুলোর সহিংসতা বিরাজমান।

দক্ষিণপূবাঞ্চলীয় নাইজেরিয়ায় আইপিওবির মতো বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলো একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়। এই অঞ্চলটিতে ইগবো নৃগোষ্ঠীর বসবাস। 

অঞ্চলটি ১৯৬৭ সালে ‘রিপাবলিক অব বিয়াফ্রা’ নাম নিয়ে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার চেষ্ঠা করেছিল, এতে শুরু হওয়া গৃহযুদ্ধ তিন বছর ধরে স্থায়ী হয় এবং ১০ লাখেরও বেশি মানুষের মৃত্যু হয়। 

Advertisement

গুলি পুলিশ কর্মকর্তা নিহত

Advertisement

আরও পড়ুন

মার্কিন রাডারে হামলার দাবি ইরানের

মার্কিন রাডারে হামলার দাবি ইরানের

মিত্রদের অনুরোধে ইরানে বড় হামলার সিদ্ধান্ত থেকে সরে দাঁড়ালেন ট্রাম্প

মিত্রদের অনুরোধে ইরানে বড় হামলার সিদ্ধান্ত থেকে সরে দাঁড়ালেন ট্রাম্প

মধ্যরাতে ইরানে হামলা, সিরিক শহরে দফায় দফায় বিস্ফোরণ

মধ্যরাতে ইরানে হামলা, সিরিক শহরে দফায় দফায় বিস্ফোরণ

দীর্ঘায়ুর রহস্য ভেদ করতে মরিয়া পুতিন, চলছে পরীক্ষা

দীর্ঘায়ুর রহস্য ভেদ করতে মরিয়া পুতিন, চলছে পরীক্ষা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম