Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

ইসরাইলি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করল সিরিয়া

Icon

প্রকাশ: ০৯ জুলাই ২০১৮, ০১:৪৩ পিএম

ইসরাইলি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করল সিরিয়া

ছবি: সংগৃহীত

Advertisement

সিরিয়ার একটি বিমানঘাঁটিতে ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করেছে সিরিয়ার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ইউনিট।

এ সময় ইসরাইলি ক্ষেপণাস্ত্রগুলো ভূপাতিত করার পাশাপাশি হামলা পরিচালনাকারী বিমানে আঘাত হানে সিরিয়ার ক্ষেপণাস্ত্র।

সিরিয়ার সরকারি বার্তা সংস্থার ভাষ্য, মধ্যাঞ্চলীয় হোমস প্রদেশের টি-ফোর বিমানঘাঁটিতে দক্ষিণের তান্ফ অঞ্চল থেকে ইসরাইল হামলা চালায়।

তবে ইসরাইলি হামলার জবাব দেয় সিরিয়ার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা। এর পর হামলায় অংশ নেয়া ইসরাইলি বিমানগুলো সিরিয়ার ভূখণ্ড থেকে চলে যায়।

এর আগেও একবার টি-ফোর বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরাইল।

এ ছাড়া গত মাসে রাজধানী দামেস্কের আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে একটি অবস্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরাইল।

যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছিল, ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর একটি অস্ত্র গুদাম লক্ষ্য করে ইসরাইল ওই হামলা চালায়।

সাম্প্রতিক মাসগুলোতে ইসরাইল সিরিয়ার ওপর হামলা জোরদার করেছে। সূত্র: পার্স টুডে।

Advertisement

সিরিয়া ইসরাইল

Advertisement

আরও পড়ুন

রেকর্ড বিদেশি বিনিয়োগে চাঙা ভারতের শেয়ারবাজার

রেকর্ড বিদেশি বিনিয়োগে চাঙা ভারতের শেয়ারবাজার

যে কারণে স্বর্ণখনন বন্ধ রেখেছে পাকিস্তান!

যে কারণে স্বর্ণখনন বন্ধ রেখেছে পাকিস্তান!

আল-জাজিরার বিশ্লেষণ যুদ্ধ নয় শান্তিও নয়, ইরান সংকট কি তবে দীর্ঘস্থায়ী অচলাবস্থায় রূপ নিচ্ছে?

যুদ্ধ নয় শান্তিও নয়, ইরান সংকট কি তবে দীর্ঘস্থায়ী অচলাবস্থায় রূপ নিচ্ছে?

রাশিয়ার ক্রিমিয়া সেতু উড়িয়ে দিল ইউক্রেন

রাশিয়ার ক্রিমিয়া সেতু উড়িয়ে দিল ইউক্রেন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম