Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

ভারতে দুই বাসের সংঘর্ষে নিহত ১২

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ জুন ২০২৩, ০২:১৫ পিএম

ভারতে দুই বাসের সংঘর্ষে নিহত ১২

ভারতে দুই বাসের সংঘর্ষে নিহত ১২। ছবি: ইন্ডিয়া টুডে

Advertisement

ভারতে দুই বাসের সংঘর্ষে অন্তত ১২ জন নিহত এবং সাতজন আহত হয়েছেন। দেশটির উড়িষ্যা রাজ্যে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। একটি বরযাত্রীবাহী বাসের সঙ্গে অপর একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হলে এ হতাহতের ঘটনা ঘটে।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ জানিয়েছে, রোববার উড়িষ্যার ব্রহ্মপুর এলাকায় ঘটে এ ঘটনা। এদিন স্থানীয় সময় রাতে ব্রহ্মপুর তপ্তপনি রোড দিয়ে দিগপহন্ডীর দিকে যাচ্ছিল বরযাত্রী বহনকারী বাসটি। বাসটি ব্রহ্মপুর এলাকায় পৌঁছালে উলটো দিক থেকে আসা আরেকটি বাসের সঙ্গে সেটির সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুটি বাসই দুমড়ে-মুচড়ে যায়।

পুলিশ জানিয়েছে, খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় বাস দুটি থেকে আহত যাত্রীদের উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। নিহত ১২ জনের মধ্যে সাতজনই ছিলেন একই পরিবারের।

খবরে বলা হয়েছে, এ ঘটনায় আহতদের চিকিৎসার জন্য উড়িষ্যার বিশেষ ত্রাণ কমিশনের পক্ষ থেকে ৩০ হাজার টাকা করে দেওয়ার ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ।

Advertisement

ভারত সংঘর্ষ বরযাত্রী

Advertisement

আরও পড়ুন

মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান ক্ষতিগ্রস্তের দাবি ইরানের, মুখ খুলল সেন্টকম

মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান ক্ষতিগ্রস্তের দাবি ইরানের, মুখ খুলল সেন্টকম

যুক্তরাষ্ট্রে খালেদা জিয়ার নামে সড়ক নামকরণের প্রস্তাব

যুক্তরাষ্ট্রে খালেদা জিয়ার নামে সড়ক নামকরণের প্রস্তাব

৩ লাখ কোটি ডলারের খনিজ সম্পদ লুকিয়ে আছে আফগানিস্তানের পাহাড়ে!

৩ লাখ কোটি ডলারের খনিজ সম্পদ লুকিয়ে আছে আফগানিস্তানের পাহাড়ে!

ভারতে স্বর্ণের দামে ধস, ভরিতে কমল ৬৭ হাজার রুপি

ভারতে স্বর্ণের দামে ধস, ভরিতে কমল ৬৭ হাজার রুপি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম