Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

বার থেকে বের করে দেওয়ায় আগুন, নিহত ১১

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৩ জুলাই ২০২৩, ০৯:১৭ এএম

বার থেকে বের করে দেওয়ায় আগুন, নিহত ১১

Advertisement

মেক্সিকোর একটি বারে নারীদের সঙ্গে বাজে ব্যবহার করায় এক ব্যক্তিকে সেখান থেকে বের করে দিলে ওই ব্যক্তি ফিরে এসে বারটিতে অগ্নিসংযোগ করে। এ ঘটনায় বারটিতে থাকা ১১ জন নিহত হয়েছেন। দগ্ধ হন আরও চারজন। 

নিহতদের মধ্যে চার নারী ও সাতজন পুরুষ রয়েছেন। শনিবার কর্তৃপক্ষ এ কথা জানিয়েছে। খবর রয়টার্স ও সিএনএনের।

মেক্সিকোর উত্তরাঞ্চলীয় সোনোরা অঙ্গরাজ্যের সান লুইস রিও কলোরাডো শহরে এ ঘটনা ঘটে। 

স্থানীয় সময় শুক্রবার রাতে বারটিতে অগ্নিসংযোগ করা হয়। আগুনে সাতজন পুরুষ ও চারজন নারী নিহত হন। আরও চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানায় রাজ্যের প্রসিকিউটর দপ্তর। 

বার্তা সংস্থা রয়টার্স জানায়, নেশাগ্রস্ত অবস্থায় বারের অতিথি বিশেষ করে নারীদের সঙ্গে অসভ্য আচরণ করছিলেন অভিযোগ তুলে এক ব্যক্তিকে বারের নিরাপত্তারক্ষীরা জোর করে বের করে দেয়। পরে তিনি ফিরে আসেন এবং বারের দরজা লক্ষ্য করে মলোটভ ককটেলজাতীয় দাহ্য বস্তু নিক্ষেপ করেন।

শহরের মেয়র সান্তোস গোঞ্জালেস বলেন, এ ঘটনায় সন্দেহভাজন এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

Advertisement

মেক্সিকো নিহত বার

Advertisement

আরও পড়ুন

ইসরাইলের নির্বাচন সরকার গঠনের দাবি উত্থাপন নেতানিয়াহু ও আইজেনকোটের

সরকার গঠনের দাবি উত্থাপন নেতানিয়াহু ও আইজেনকোটের

চীনে শিশুর চেয়ে প্রবীণ বেশি, আর্থিক চাপে পরিবার ও রাষ্ট্র

চীনে শিশুর চেয়ে প্রবীণ বেশি, আর্থিক চাপে পরিবার ও রাষ্ট্র

নিলামে ৫৬০ কোটি টাকায় বিক্রি ডাইনোসরের কঙ্কাল

নিলামে ৫৬০ কোটি টাকায় বিক্রি ডাইনোসরের কঙ্কাল

লুলার জয়ের পর যুক্তরাষ্ট্রে ফ্লাভিও, ভিসা পাচ্ছে পরিবারও

লুলার জয়ের পর যুক্তরাষ্ট্রে ফ্লাভিও, ভিসা পাচ্ছে পরিবারও

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম