Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

নওয়াজ শরিফ প্রতিশোধে বিশ্বাস করেন না: ইসহাক দার

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৩, ১২:০৯ পিএম

নওয়াজ শরিফ প্রতিশোধে বিশ্বাস করেন না: ইসহাক দার

নওয়াজ শরিফ ও ইসহাক দার

Advertisement

পাকিস্তানের সাবেক অর্থমন্ত্রী ইসহাক দার বলেছেন, পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) সুপ্রিমো নওয়াজ শরিফ প্রতিশোধ বা প্রতিহিংসায় বিশ্বাস করেন না। তার ওপর যারা অন্যায় করেছেন, তাদের বিষয় তিনি আল্লাহর ওপর ছেড়ে দিয়েছেন।

২০১৭ সালে নওয়াজ শরিফকে ক্ষমতাচ্যুত করার পেছনে যারা কলকাঠি নেড়েছেন, তাদের প্রসঙ্গে এসব কথা বলেন সাবেক অর্থমন্ত্রী। ওই সময় পিএমএল-এন প্রধানকে অন্যায়ভাবে ক্ষমতা থেকে সরানো এবং তার প্রতি প্রতিহিংসামূলক ব্যবহার করা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

জিও নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, লন্ডনে নওয়াজ শরিফের অস্থায়ী দলীয় কার্যালয়ের বাইরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন সাবেক পাক অর্থমন্ত্রী। 

দার বলেন, পিএমএল-এন সুপ্রিমো প্রতিশোধে বিশ্বাস করেন না এবং দৃঢ়ভাবে বিশ্বাস করেন যে, পাকিস্তানকে অর্থনীতি এবং উন্নয়নের দিকে মনোযোগ দিয়ে এগিয়ে যেতে হবে।

পাকিস্তানি সংবাদমাধ্যমটি বলছে, এই প্রতিবেদক দারকে সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) কামার জাভেদ বাজওয়া এবং ইন্টার-সার্ভিস ইন্টেলিজেন্স (আইএসআই) সাবেক ডিরেক্টর জেনারেল লেফটেন্যান্ট জেনারেল (অব.) ফয়েজ হামিদ, পানামা বিচারকদের বিষয়ে জিজ্ঞাসা করেছিলেন। 

এ ছাড়া পাকিস্তানের সাবেক প্রধান বিচারপতি সাকিব নিসার এবং আসিফ সাইদ খোসা, আজমত সাঈদ শেখ, ইজাজুল আহসানসহ অন্যদের বিষয়েও জিজ্ঞাসা করেন ওই সাংবাদিক, যারা ২০১৭ সালে শরিফকে ক্ষমতাচ্যুত করতে মুখ্য ভূমিকা রাখেন। এর পরই ইমরান খানকে ক্ষমতায় নিয়ে আসা হয় বলে অভিযোগ রয়েছে।

Advertisement

নওয়াজ শরিফ প্রতিশোধ বিশ্বাস ইসহাক দার ইমরান খান পিএমএল-এন

Advertisement

আরও পড়ুন

স্কুটারচালককে সাহায্য করতে গিয়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নিহত ৭

স্কুটারচালককে সাহায্য করতে গিয়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নিহত ৭

এক ঘণ্টা ধরে স্ত্রীকে ‘বাঁচানোর চেষ্টা’, ব্যর্থ হয়ে লাশ টুকরো টুকরো করেন নরেশ!

এক ঘণ্টা ধরে স্ত্রীকে ‘বাঁচানোর চেষ্টা’, ব্যর্থ হয়ে লাশ টুকরো টুকরো করেন নরেশ!

মাদুরো-পরবর্তী ভেনেজুয়েলায় নির্বাচন কবে? জানাল যুক্তরাষ্ট্র

মাদুরো-পরবর্তী ভেনেজুয়েলায় নির্বাচন কবে? জানাল যুক্তরাষ্ট্র

সরকার গঠনের পথে আইজেনকট, আশা শেষ নেতানিয়াহুর?

সরকার গঠনের পথে আইজেনকট, আশা শেষ নেতানিয়াহুর?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম