Logo
Logo
×
   

Advertisement

আন্তর্জাতিক

ফিলিস্তিনের পর এবার সিরিয়ায় হামলা চালিয়েছে ইসরাইল, যা বলল রাশিয়া

Advertisement

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৩, ০৮:৩৩ এএম

ফিলিস্তিনের পর এবার সিরিয়ায় হামলা চালিয়েছে ইসরাইল, যা বলল রাশিয়া

ছবি: সংগৃহীত

Advertisement

গত কয়েক দিন ধরে গাজা অবরুদ্ধ করে রেখেছে ইসরাইল। গাজা এখনো মৃত্যুপুরিতে পরিণত হয়েছে। এরই মধ্যে সিরিয়ায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরাইল। এ বিষয়ে রাশি বলেছে, ইসরাইলের সিরিয়ায় হামলা আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন। 

বৃহস্পতিবার (১২ অক্টোবর) এক বিবৃতিতে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এসব কথা বলেছে। খবর সিএনএনের।

রাশিয়া বলেছে, ‘ইসরাইলি পক্ষের এই পদক্ষেপগুলো সিরিয়ার আরব প্রজাতন্ত্রের সার্বভৌমত্ব এবং আন্তর্জাতিক আইনের মৌলিক নিয়মের চরম লঙ্ঘন করেছে।’ 

বিবৃতিতে মন্ত্রণালয় এও বলেছে, ক্ষেপণাস্ত্র হামলা সিরিয়ার নিরাপরাধ মানুষের জীবন এবং আন্তর্জাতিক বিমান চলাচলের নিরাপত্তাকে বিঘ্নিত করেছে ও হুমকির মুখে ফেলেছে। এটি ‘পুরো পরিস্থিতিকে অত্যন্ত বিপজ্জনক পরিণতির দিকে নিয়ে যেতে পারে, যা পুরো অঞ্চলজুড়ে সশস্ত্র ঘটনাকে উস্কে দিতে পারে’, এটি ঘটতে দেওয়া উচিত নয়।

বৃহস্পতিবার সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আল-ইকবারিয়া সিরিয়ার দুটি বৃহত্তম শহর আলেপ্পো এবং দামেস্কের আন্তর্জাতিক বিমানবন্দরে একযোগে ইসরাইলি ক্ষেপণাস্ত্র হামলা চালানোর খবর প্রকাশ করেছে।

আরও পড়ুন: হামাসকে ইসরাইলের কঠিন শর্ত

খবরে বলা হয়েছে, হামলায় আলেপ্পো বিমানবন্দরের ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। দামেস্ক বিমানবন্দরে হামলায় কোনো ক্ষয়ক্ষতি কিংবা হতাহত হয়েছে কিনা সে বিষয়ে কোনো তথ্য জানায়নি সংবাদমাধ্যমটি।

ইরান-সংশ্লিষ্ট সিরিয়ার গোষ্ঠীগুলোর বিরুদ্ধে গত কয়েক বছর ধরে হামলা চালিয়ে আসছে ইসরাইল। বিভিন্ন সময়ে ইসরাইলের সামরিক বাহিনী আলেপ্পো ও দামেস্কের প্রধান বিমানবন্দরে হামলা চালিয়েছিল।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সিরিয়ায় ইরানি সরবরাহ বাধাগ্রস্ত করার উদ্দেশ্যে দামেস্ক এবং আলেপ্পোর প্রধান বিমানবন্দরে হামলা চালিয়েছে ইসরাইল। সিরিয়ায় ২০১১ সালে শুরু হওয়া গৃহযুদ্ধে প্রেসিডেন্ট বাশার আল আসাদের প্রতি সমর্থন জানানোর পর থেকে দেশটিতে তেহরানের প্রভাব বেড়েছে।

হামাস-ইসরাইলের চলমান যুদ্ধ ঘিরে প্রতিবেশীদের সৃষ্ট উত্তেজনার মধ্যে দু-একদিনের মধ্যে সিরিয়া সফরে যাওয়ার কথা রয়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আমির আব্দুল্লাহিয়ান। তার সেই সফরের আগে সিরিয়ার প্রধান দুই বিমানবন্দরে হামলা চালিয়েছে ইসরাইল। বিমানবন্দরের কারিগরি দল ইসরাইলি হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করতে কাজ শুরু করেছে বলে জানিয়েছে সিরিয়ার পরিবহণ মন্ত্রণালয়।

Advertisement

হামাস ইসরাইল সংঘাত ফিলিস্তিন রাশিয়া

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম