Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

ইসরাইলি হামলায় ফিলিস্তিনে নিহত ১৫২৫ শিশু

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ অক্টোবর ২০২৩, ১০:০২ এএম

ইসরাইলি হামলায় ফিলিস্তিনে নিহত ১৫২৫ শিশু

ছবি: সংগৃহীত

Advertisement

ইসরাইলের প্রতিশোধমূলক হামলায় গত ১৩ দিনে তিন হাজার ৭৮৫ ফিলিস্তিনি নিহত হয়েছে। যাদের অধিকাংশই শিশু ও নারী।  

নিহতদের মধ্যে এক হাজার ৫২৫ শিশু এবং এক হাজার নারী। বৃহস্পতিবার ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এসব তথ্য নিশ্চিত করেছে। খবর আলজাজিরা।

আরও পড়ুন: যুদ্ধবিরোধী অবস্থান নেওয়ায় সেই ইসরাইলি এমপি বরখাস্ত

অন্যদিকে হামাসের হামলায় এক হাজার ৪০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন বলে ইসরাইলের পক্ষ থেকে জানানো হয়েছে। 

এ ছাড়া ইসরাইলের দক্ষিণাঞ্চল থেকে ২০০ জনের বেশি ইসরাইলিসহ বিভিন্ন দেশের নাগরিককে অপহরণ করে হামাসযোদ্ধারা গাজায় জিম্মি করে রেখেছেন বলে ইসরাইল দাবি করছে।

এদিকে ফিলিস্তিনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বৃহস্পতিবার গাজায় জাবালিয়া শরণার্থী শিবিরে ইসরাইলি বিমান হামলায় অন্তত ১৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন। 

এ ছাড়া মধ্য গাজার একটি আবাসিক ভবন এবং একটি গির্জা প্রাঙ্গণে হামলা চালিয়েছে ইসরাইল। এতে আরও অন্তত ১২ জন নিহত হয়েছেন এবং ৪০ জনের বেশি আহত হয়েছেন। 

Advertisement

হামাস ইসরাইল সংঘাত

Advertisement

আরও পড়ুন

যে কারণে পদত্যাগের ১১ দিন পর এনভিডিয়ার শীর্ষ পদে ফিরানো হলো জেনসেন হুয়াংকে

যে কারণে পদত্যাগের ১১ দিন পর এনভিডিয়ার শীর্ষ পদে ফিরানো হলো জেনসেন হুয়াংকে

অবসরের আগেই বিজেপির রাজনীতিতে চাহাল, পেলেন বড় দায়িত্ব

অবসরের আগেই বিজেপির রাজনীতিতে চাহাল, পেলেন বড় দায়িত্ব

নেপালে শক্তিশালী ভূমিকম্প, কাঁপল বাংলাদেশও

নেপালে শক্তিশালী ভূমিকম্প, কাঁপল বাংলাদেশও

ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ১৫

ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ১৫

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম