Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

মুক্তি পাওয়া সেই মার্কিন মা-মেয়ের সঙ্গে কথা বললেন বাইডেন 

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ অক্টোবর ২০২৩, ০৪:১৪ পিএম

মুক্তি পাওয়া সেই মার্কিন মা-মেয়ের সঙ্গে কথা বললেন বাইডেন 

মুক্তি পাওয়া সেই মার্কিন মা-মেয়ের সঙ্গে কথা বললেন বাইডেন। ছবি: বিবিসি

Advertisement

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে কথা বলেছেন ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের জিম্মি দশা থেকে মুক্তিপ্রাপ্ত ওই দুই মার্কিন নাগরিক। 

শুক্রবার (২০ অক্টোবর) সন্ধ্যায় বাইডেনের সঙ্গে ফোনে কথা বলেছেন তারা। খবর বিবিসির।

আরও পড়ুন: জিম্মি মার্কিন মা-মেয়েকে মুক্তি হামাসের, যা বললেন মেয়ের বাবা

শুক্রবার ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় জিম্মি থাকাদের মধ্যে দুই মার্কিন নাগরিককে মুক্তি দেওয়ার কথা জানায় হামাসের সামরিক শাখা আল-কাসসাম ব্রিগেড। 

মুক্তিপ্রাপ্ত ওই দুজন হলেন যুক্তরাষ্ট্রের শিকাগোর বাসিন্দা জুডিথ তাই রানান ও তার ১৭ বছরের মেয়ে নাতালি রানান। 

মুক্তি পাওয়ার পর জুডিথ ও নাতালির একটি ছবি সামাজিক মাধ্যম এক্সে (সাবেক টুইটার) শেয়ার করেছে জেরুজালেমে মার্কিন দূতাবাস। সেই ছবিতে দেখা যায়, তারা মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ফোনে কথা বলছেন।

মার্কিন দূতাবাস লিখেছে, প্রেসিডেন্ট বাইডেন শুক্রবার সন্ধ্যায় জুডিথ ও নাতালির সঙ্গে ফোনে কথা বলেছেন। আমরা খুবই কৃতজ্ঞ যে তারা নিরাপদে আছে। আমরা সব জিম্মিকে তাদের প্রিয়জনের কাছে পৌঁছে দিতে যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাব।

এর আগে হোয়াইট হাউস থেকে প্রকাশিত এক বিবৃতিতে বাইডেন বলেছিলেন, তিনি আনন্দিত যে এই দুজন মার্কিন নাগরিক খুব শিগগিরই তাদের পরিবারের সঙ্গে মিলিত হবে।

Advertisement

হামাস ইসরাইল সংঘাত

Advertisement

আরও পড়ুন

রোহিঙ্গা গণহত্যা মিয়ানমারের ৫ শীর্ষ সামরিক কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাজ্য

মিয়ানমারের ৫ শীর্ষ সামরিক কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাজ্য

যুক্তরাষ্ট্রের কাছে ২৯ হাজার কোটি ডলার ক্ষতিপূরণ দাবি ইরানের

যুক্তরাষ্ট্রের কাছে ২৯ হাজার কোটি ডলার ক্ষতিপূরণ দাবি ইরানের

মার্কিন নৌ অবরোধ ভাঙতে সামরিক পদক্ষেপের হুমকি ইরানের

মার্কিন নৌ অবরোধ ভাঙতে সামরিক পদক্ষেপের হুমকি ইরানের

জীবাশ্ম জ্বালানি নিয়ে মতবিরোধ চুক্তি ছাড়াই শেষ হলো কপ-৩১ সম্মেলন

চুক্তি ছাড়াই শেষ হলো কপ-৩১ সম্মেলন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম