Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

ইরান মার্কিনিদের ওপর হামলা করলে কঠোর জবাব: ব্লিঙ্কেন

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৩, ০১:৪৫ পিএম

ইরান মার্কিনিদের ওপর হামলা করলে কঠোর জবাব: ব্লিঙ্কেন

ছবি: সংগৃহীত

Advertisement

ইরান বা তার মিত্ররা মার্কিনিদের ওপর আক্রমণ করলে ওয়াশিংটন দ্রুত এবং কঠোর পদক্ষেপ নেবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেন। 

স্থানীয় সময় মঙ্গলবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে দেওয়া বক্তব্যে তিনি এ হুশিয়ারি দেন। খবর ব্লুমবার্গের।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে সংঘাত চায় না। আমরা চাই না যে এই যুদ্ধ আরও বিস্তৃত হোক। কিন্তু ইরান বা তার প্রক্সিরা যদি কোথাও মার্কিন সেনাদের ওপর হামলা করে, তা হলে কোনো ভুল করবেন না। আমরা আমাদের জনগণকে রক্ষা করব, আমরা আমাদের নিরাপত্তা রক্ষা করব— দ্রুত ও কঠোরভাবে।

ব্লিঙ্কেন আরও বলেন, কাউন্সিলের সব সদস্যের উদ্দেশে বলতে চাই— আপনি যদি মার্কিন যুক্তরাষ্ট্রের মতো এই সংঘাতের বিস্তার রোধ করতে চান, ইরানকে ও তার প্রক্সিদের বলুন যেন ইসরাইলের বিরুদ্ধে আরেকটি ফ্রন্ট না খোলে। ইসরাইলের অংশীদারদের আক্রমণ করবেন না।

আরও পড়ুন: গাজায় ভোরে ইসরাইলি বিমান হামলায় নিহত ১৬

এর আগে গত ১৫ অক্টোবর ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে ফোনালাপে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির বলেন, গাজায় ইসরাইল অপরাধ বন্ধ না করলে সংঘাত আরও বাড়বে। 

গত ৭ অক্টোবর ভোরে ইসরাইলে নজিরবিহীন রকেট হামলা চালায় হামাস। ওই হামলায় ১ হাজার ৪০০ জনের বেশি ইসরাইলি নিহত হয়েছেন। ইসরাইলের পালটা হামলায় মারা গেছেন ৫ হাজারের বেশি ফিলিস্তিনি।

Advertisement

হামাস ইসরাইল সংঘাত ইরান মার্কিন ব্লিঙ্কেন

Advertisement

আরও পড়ুন

তৃতীয় বিশ্বযুদ্ধ হলে সবচেয়ে নিরাপদ থাকবে এই ৫ দেশ, উঠে এলো গবেষণায়

তৃতীয় বিশ্বযুদ্ধ হলে সবচেয়ে নিরাপদ থাকবে এই ৫ দেশ, উঠে এলো গবেষণায়

ট্রাম্পের ১০ বিলিয়ন ডলারের মামলায় বিপাকে বিবিসি

ট্রাম্পের ১০ বিলিয়ন ডলারের মামলায় বিপাকে বিবিসি

আর্জেন্টিনার নৌ ও বিমান বাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করল ইরান

আর্জেন্টিনার নৌ ও বিমান বাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করল ইরান

ইন্দিরা গান্ধীর পরাজয়ে ফিকে হয়েছিল নাতি রাহুলের জন্মদিন

ইন্দিরা গান্ধীর পরাজয়ে ফিকে হয়েছিল নাতি রাহুলের জন্মদিন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম