Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

গাজায় স্থায়ী যুদ্ধবিরতি চেয়ে লন্ডনে বিক্ষোভের ডাক

Advertisement

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৩, ১১:৫৪ এএম

গাজায় স্থায়ী যুদ্ধবিরতি চেয়ে লন্ডনে বিক্ষোভের ডাক

ফাইল ছবি

Advertisement

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় স্থায়ী যুদ্ধবিরতির দাবিতে শনিবার যুক্তরাজ্যের লন্ডনে বড় ধরনের ফিলিস্তিনপন্থি বিক্ষোভ অনুষ্ঠিত হতে যাচ্ছে। 
ধারণা করা হচ্ছে, এ বিক্ষোভে লন্ডনের পার্কলেনে কয়েক হাজার বিক্ষোভকারী জড়ো হবেন।  খবর দ্য গার্ডিয়ানের। 

বিক্ষোভটি এমন সময় সংগঠিত হতে যাচ্ছে, যখন গাজায় চার দিনের যুদ্ধবিরতি চুক্তির আওতায় হামাসের হাতে জিম্মি ২৪ জনের বিনিময়ে ইসরাইলের কারাগারে বন্দি ৩৯ ফিলিস্তিনিকে মুক্তি দেওয়া হয়েছে।

গার্ডিয়ান বলছে, প্রায় এক লাখ মানুষ শনিবার পার্ক লেন থেকে হোয়াইট হল পর্যন্ত মিছিল করবে বলে ধারণা করা হচ্ছে।

দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস অ্যাসোসিয়েশন (পিএ) জানিয়েছে, আজ রাজধানীতে উচ্চ সতর্কতা অবলম্বন করবে মেট্রোপলিটন পুলিশ। বিক্ষোভের সময় অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে প্রায় দেড় হাজার পুলিশ সদস্যকে মোতায়েনের জন্য প্রস্তুত রাখা হয়েছে।

এর আগে, আর্মিস্টিস দিবসের আগের ফিলিস্তিনিপন্থি বিক্ষোভে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের পালটাপালটি সংঘর্ষের ঘটনা ঘটে।

তখন দেশটির সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সুয়েলা ব্র্যাভারম্যান বিক্ষোভকারীদের ‘ঘৃণাত্মক’ মিছিলকারী বলে সমালোচনা করেন। একই সঙ্গে পুলিশের বিরুদ্ধে তিনি বিক্ষোভকারীদের প্রতি নমনীয়তা দেখানোর অভিযোগ আনলে চাপের মুখে পড়ে ক্ষমতাসীন দল। তখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সুয়েলাকে পদত্যাগ করতে বলেন দেশটির প্রধানমন্ত্রী ঋষি সুনাক।

Advertisement

গাজায় স্থায়ী যুদ্ধবিরতি লন্ডনে বিক্ষোভ

Advertisement

আরও পড়ুন

কানাডায় দুই শতাধিক বাংলাদেশির ভিসা আবেদনে বড় জালিয়াতি অভিযোগ

কানাডায় দুই শতাধিক বাংলাদেশির ভিসা আবেদনে বড় জালিয়াতি অভিযোগ

ডিজিটাল গোয়েন্দাগিরিতে পর্দাফাঁস সৌদি যুবরাজ-আমিরাত-নেতানিয়াহুর ২০০ কোটি ডলারের গোপন লেনদেন

সৌদি যুবরাজ-আমিরাত-নেতানিয়াহুর ২০০ কোটি ডলারের গোপন লেনদেন

রয়টার্স এক্সক্লুসিভ ইরানকে টেক্কা দিতে সৌদির গোপন প্রস্তুতি? স্যাটেলাইট ছবিতে মিলল চাঞ্চল্যকর দৃশ্য

ইরানকে টেক্কা দিতে সৌদির গোপন প্রস্তুতি? স্যাটেলাইট ছবিতে মিলল চাঞ্চল্যকর দৃশ্য

পশ্চিম তীরে লকডাউনের নির্দেশ নেতানিয়াহুর

পশ্চিম তীরে লকডাউনের নির্দেশ নেতানিয়াহুর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম