Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

বৈরুতকে গাজায় পরিণত করা হবে: হিজবুল্লাহকে হুমকি নেতানিয়াহুর

Advertisement

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২৩, ০২:৫৪ পিএম

বৈরুতকে গাজায় পরিণত করা হবে: হিজবুল্লাহকে হুমকি নেতানিয়াহুর

ছবি: সংগৃহীত

Advertisement

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হুমকি দিয়ে বলেছেন, হিজবুল্লাহ যদি কোনো ভুল করে, তা হলে বৈরুত-দক্ষিণ লেবানন গাজা ও খান ইউনিসে পরিণত করা হবে। 

বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ ভিডিওবার্তাসহ এই হুমকি দিয়েছেন তিনি। খবর আলজাজিরার।

হামাস ও ইসরাইলের অস্থায়ী যুদ্ধবিরতি শেষে লেবাননের হিজবুল্লাহ ও ইসরাইলি সেনাবাহিনীর মধ্যে গুলিবিনিময়ের তীব্রতা বেড়েছে।

নেতানিয়াহুর এই হুমকির আগে লেবানন থেকে ছোড়া ট্যাংক-বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের আঘাতে উত্তর সীমান্তের শহর মাত্তাতে এক ইসরাইলি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। 

ইসরাইলি সেনাবাহিনী দাবি করেছে, ক্ষেপণাস্ত্রটি কোথা থেকে এসেছে তা চিহ্নিত করা হয়েছে। জবাবে সামরিক হেলিকপ্টার, ট্যাংক ও কামানের গোলাবর্ষণ করা হয়েছে।

প্রসঙ্গত, গত ৭ অক্টোবর ইসরাইলে হামাসের নজিরবিহীন হামলার পর, এর প্রতিক্রিয়ায় গাজায় বিমান হামলা ও স্থল অভিযান চালাচ্ছে ইসরাইল। এরই মধ্যে লেবানন সীমান্তে ইসরাইলের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়েছে লেবাননের হিজবুল্লাহ বাহিনী। হামাসের মিত্র হিসেবে পরিচিত হিজবুল্লাহর সঙ্গে ইসরাইলের বেশ কয়েক দফা হামলা-পাল্টাহামলার ঘটনাও ঘটেছে। আশঙ্কা রয়েছে, সংঘাতের আরেকটি ক্ষেত্রে পরিণত হতে পারে অঞ্চলটি।

Advertisement

হামাস ইসরাইল সংঘাত বৈরুত গাজা পরিণত হিজবুল্লাহ নেতানিয়াহু

Advertisement

আরও পড়ুন

রাজপরিবারের সঙ্গে দূরত্ব ঘোচাতে চান হ্যারি

রাজপরিবারের সঙ্গে দূরত্ব ঘোচাতে চান হ্যারি

রয়টার্সের প্রতিবেদন চরম সংকটে ফ্রান্স, পরিস্থিতি কোন দিকে গড়াতে পারে?

চরম সংকটে ফ্রান্স, পরিস্থিতি কোন দিকে গড়াতে পারে?

ফ্রান্সের পথ ধরে এবার বড় ধরনের শঙ্কায় যুক্তরাষ্ট্র, নেপথ্যে দুই কারণ

ফ্রান্সের পথ ধরে এবার বড় ধরনের শঙ্কায় যুক্তরাষ্ট্র, নেপথ্যে দুই কারণ

দেশের শত্রুদের পরাজিত করতে হবে: মোদি

দেশের শত্রুদের পরাজিত করতে হবে: মোদি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম