Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

মহুয়ার বহিষ্কারে গর্জে উঠলেন মমতা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২৩, ০৫:২৬ পিএম

মহুয়ার বহিষ্কারে গর্জে উঠলেন মমতা

মহুয়া মৈত্র ও মমতা বন্দ্যোপাধ্যায়। ফাইল ছবি

Advertisement

দলের সংসদ সদস্য মহুয়া মৈত্রকে লোকসভা থেকে বহিষ্কারের ঘটনায় স্তম্ভিত তৃণমূল কংগ্রেস প্রধান ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মহুয়ার পাশে দাঁড়িয়ে লড়াইয়ের বার্তাও দিয়েছেন তিনি।

এথিক্স কমিটির সুপারিশের ভিত্তিতে শুক্রবার তৃণমূল কংগ্রেসের সদস্য মহুয়া মৈত্রকে লোকসভা থেকে বহিষ্কার করা হয়। এদিন মহুয়ার এমপি পদ খারিজ করে দেওয়ার পর লোকসভায় তাকে বক্তব্য পেশ করার সুযোগও দেওয়া হয়নি। 

আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়েছে, লোকসভায় মহুয়াকে যখন বহিষ্কার করা হয় তখন মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ রাজ্যের দার্জিলিংয়ের কার্শিয়াং শহরে ছিলেন। সেখান থেকেই মহুয়ার পাশে দাঁড়িয়ে লড়াইয়ের বার্তা দেন তিনি। 

মমতা বলেন, লোকসভায় যা হয়েছে, তা শুনে আমি স্তম্ভিত। তিনি বলেন, মহুয়ার বিষয়ে আমাদের ‘ইন্ডিয়া’র শরিকরা আরও সময় চেয়েছিলেন। ৪৯৫ পৃষ্ঠার একটি রিপোর্ট, সেটা পড়তে সময় লাগবে না? দুই ঘণ্টার মধ্যে আলোচনা শুরু করা হলো। আধ ঘণ্টায় ৪৯৫ পাতার আলোচনা হয়েও গেল! কী করে হলো আমি বুঝলাম না। মহুয়ার এমপি পদও খারিজ করে দেওয়া হল। আমি স্তম্ভিত।

লোকসভায় মহুয়াকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়নি বলেও অসন্তোষ প্রকাশ করেন মমতা। তিনি বলেন, দল সব সময় মহুয়ার পাশে আছে। এ ঘটনা থেকে বিজেপির প্রতিহিংসাপরায়ণ রাজনীতি আরও একবার প্রমাণিত হলো। মহুয়াকে আত্মপক্ষ সমর্থন করে কিছু বলার সুযোগই দেওয়া হল না। আমি এর তীব্র বিরোধিতা করছি।

মহুয়াকাণ্ড ‘ইন্ডিয়া’র শরিকদের আরও এক জোট করে তুলেছে বলে জানান মমতা। তিনি বলেন, আমি ‘ইন্ডিয়া’কে অভিনন্দন জানাতে চাই। আমরা একজোট আছি। ‘ইন্ডিয়া’র সঙ্গে মিলেই দল মহুয়ার হয়ে লড়বে। আমরা সবাই বিজেপি সরকারের নীতির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী জানান, লোকসভা ভোটের আগে আর একটি মাত্র অধিবেশন বাকি ছিল। তাতে পরিকল্পনা করে মহুয়াকে অংশ নিতে দেওয়া হল না। 

‘আমি ভেবেছিলাম প্রধানমন্ত্রী বিষয়টি ভেবে দেখবেন। আর একটি অধিবেশন বাকি ছিল। কী এমন হলো যে, তার আগেই একজন নারী এমপিকে লোকসভা থেকে তাড়িয়ে দিতে হলো? বিজেপির লজ্জা করে না? এ ঘটনা আমাদের উজ্জীবিত করবে। মহুয়া ও আমরা লড়াই করব।

Advertisement

মহুয়া বহিষ্কার গর্জ মমতা

Advertisement

আরও পড়ুন

সৌদি-কাতারে বোমা হামলার ছক, মোসাদের এজেন্ট গ্রেফতারের দাবি

সৌদি-কাতারে বোমা হামলার ছক, মোসাদের এজেন্ট গ্রেফতারের দাবি

লন্ডনে সংঘর্ষের জেরে সব বাংলাদেশিকে তাড়ানোর দাবি ব্রিটিশ এমপির

লন্ডনে সংঘর্ষের জেরে সব বাংলাদেশিকে তাড়ানোর দাবি ব্রিটিশ এমপির

আমাজনের জঙ্গল থেকে বেরিয়ে এলো নতুন জনগোষ্ঠী

আমাজনের জঙ্গল থেকে বেরিয়ে এলো নতুন জনগোষ্ঠী

এত কম স্বর্ণের দাম এক বছরেও দেখা যায়নি

এত কম স্বর্ণের দাম এক বছরেও দেখা যায়নি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম