Logo
Logo
×
   

Advertisement

আন্তর্জাতিক

পাকিস্তানে সেনা সদস্যসহ নিহত ৯

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:৩২ এএম

পাকিস্তানে সেনা সদস্যসহ নিহত ৯

Advertisement

পাকিস্তানের সীমান্তবর্তী খাইবার পাখতুনখোয়া প্রদেশে নিরাপত্তা বাহিনীর সুনির্দিষ্ট দুটি অভিযানে শুক্রবার ও শনিবার ৯ সন্ত্রাসী নিহত হয়েছেন। এ অভিযানে এক সেনাও মারা গেছেন। খবর এক্সপ্রেস ট্রিবিউনের।

সামরিক বাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিবৃতিতে বলা হয়েছে, ট্যাংক জেলায় নিরাপত্তা বাহিনীর পরিচালিত একটি গোয়েন্দাভিত্তিক অভিযানে দুই সন্ত্রাসী নিহত হয়েছেন। এর মধ্যে নিহত এইচভিটি রহমত উল্লাহ, বদর মনসুর নামে পরিচিত এবং নিহত অন্যজনের নাম টিএস আমজাদ ওরফে বাবর।

আরও পড়ুন: ‘ইমরান খানের স্ত্রী বুশরার জীবন ঝুঁকিতে’

অন্যদিকে দক্ষিণ ওয়াজিরিস্তান জেলায় পরিচালিত আরেকটি অভিযানে তীব্র গুলিবিনিময়ের পর সাতজন সন্ত্রাসী নিহত হয়েছেন। এ ছাড়া এসব সন্ত্রাসীর কাছে অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক পাওয়া গেছে।

বিবৃতিতে বলা হয়েছে, তারা নিরাপত্তা বাহিনীর ওপর হামলাসহ চাঁদাবাজি ও নিরীহ বেসামরিক লোকদের লক্ষ্যবস্তু করে হত্যাসহ এ অঞ্চলে অসংখ্য সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিল। তবে অপারেশন চলাকালে বীরত্বের সঙ্গে লড়াই করে প্রাণ বিসর্জন দেন

সিপাহি শাহজেব আসলাম। ২৯ বছর বয়সি এ সেনা হরিপুর জেলার বাসিন্দা। ‘পাকিস্তানের নিরাপত্তা বাহিনী দেশ থেকে সন্ত্রাসবাদের হুমকি নির্মূল করতে বদ্ধপরিকর’ বলেও বিবৃতিতে জানিয়েছে আইএসপিআর।
 

Advertisement

পাকিস্তানে নির্বাচন পাকিস্তান জামায়াত নিহত

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম