Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

বিমানের শৌচাগারের আয়নায় ছিনতাইয়ের হুমকি, অতঃপর...

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ১২:৫৯ পিএম

বিমানের শৌচাগারের আয়নায় ছিনতাইয়ের হুমকি, অতঃপর...

Advertisement

কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে বুধবার (১১ নভেম্বর) সকালে এক চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়। মুম্বাইগামী একটি এয়ার ইন্ডিয়ার বিমান ছিনতাইয়ের হুমকি সংক্রান্ত খবর ছড়িয়ে পড়ার পর বিমানবন্দরে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। 

বিমান সূত্রে জানা গেছে, বিমানটির শৌচাগারের আয়নায় একটি হুমকি বার্তা লেখা দেখতে পাওয়া যায়। 

খবর অনুযায়ী, বিমানটি যখন উড্ডয়নের প্রস্তুতি নিচ্ছিল, ঠিক সেই সময়ই ওই হুমকি বার্তাটি নজর আসে। বিষয়টি জানার সঙ্গে সঙ্গে পাইলট দ্রুত এয়ার ট্রাফিক কন্ট্রোলকে (এটিসি) বিষয়টি জানান। 

এরপর বিমানটিকে সঙ্গে সঙ্গে একটি নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। সেখানে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স (সিআইএসএফ) এবং বিশেষায়িত বিমানবন্দর সুরক্ষা কর্মীরা একটি ব্যাপক তল্লাশি অভিযান শুরু করেন। বিমানটিতে কোনো সন্দেহজনক বস্তু রয়েছে কিনা, তা খতিয়ে দেখতে প্রতিটি কোণ পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করা হচ্ছে।

এদিকে, এই হুমকি বার্তা কে বা কারা লিখেছে এবং এর পেছনে কার হাত রয়েছে, তা উদঘাটনে পুলিশ ও নিরাপত্তা বাহিনী ইতোমধ্যে একটি তদন্ত শুরু করেছে। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বিক্ষোভের মামলায় সাক্ষী মমতা, কালীঘাটের বাড়িতে পুলিশের নোটিশ

বিক্ষোভের মামলায় সাক্ষী মমতা, কালীঘাটের বাড়িতে পুলিশের নোটিশ

হাসিনার পাসপোর্ট-এনআইডি নিয়ে বাংলাদেশ হাইকমিশনের দ্বারস্থ হতে বলল ভারত

হাসিনার পাসপোর্ট-এনআইডি নিয়ে বাংলাদেশ হাইকমিশনের দ্বারস্থ হতে বলল ভারত

পরিচ্ছন্নতাকর্মী থেকে ব্যাংকের এজিএম, এ যেন সিনেমার গল্প

পরিচ্ছন্নতাকর্মী থেকে ব্যাংকের এজিএম, এ যেন সিনেমার গল্প

আত্মজীবনীতে মোদি সম্পর্কে যা লিখলেন সোনিয়া গান্ধী

আত্মজীবনীতে মোদি সম্পর্কে যা লিখলেন সোনিয়া গান্ধী

অজিত দোভাল ও সাবেক ‘র’ প্রধানকে সমন পাঠাল মার্কিন আদালত

অজিত দোভাল ও সাবেক ‘র’ প্রধানকে সমন পাঠাল মার্কিন আদালত

দীপাবলি উপলক্ষে কর্মীদের লাখ টাকা বোনাস দিলেন ব্যবসায়ী

দীপাবলি উপলক্ষে কর্মীদের লাখ টাকা বোনাস দিলেন ব্যবসায়ী

আরও পড়ুন

বিমানের শৌচাগারের আয়নায় ছিনতাইয়ের হুমকি, অতঃপর...

বিমানের শৌচাগারের আয়নায় ছিনতাইয়ের হুমকি, অতঃপর...

ইরানের ভয়ে বাড়ি ছেড়ে সামরিক ঘাঁটিতে উঠলেন মার্কিন অর্থমন্ত্রী

ইরানের ভয়ে বাড়ি ছেড়ে সামরিক ঘাঁটিতে উঠলেন মার্কিন অর্থমন্ত্রী

ইসরাইলিদের বিরুদ্ধে কঠোর সিদ্ধান্ত নিল মালদ্বীপ

ইসরাইলিদের বিরুদ্ধে কঠোর সিদ্ধান্ত নিল মালদ্বীপ

যুক্তরাষ্ট্রের সিনেটর হতে পারেন রেসলার কেইন

যুক্তরাষ্ট্রের সিনেটর হতে পারেন রেসলার কেইন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম