Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

লেবাননে ইসরাইলি হামলা, হামাস নেতাসহ নিহত ৩

Advertisement

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ মে ২০২৪, ০২:১৯ পিএম

লেবাননে ইসরাইলি হামলা, হামাস নেতাসহ নিহত ৩

গাজায় ইসরাইলি যুদ্ধবিমানের হামলা

Advertisement

লেবাননে ইসরাইলি হামলায় এক হামাস নেতাসহ অন্তত তিনজন নিহত হয়েছেন। দক্ষিণ লেবাননের একটি লক্ষ্যবস্তুতে সর্বশেষ এ হামলা চালায় ইসরাইল। হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন বলেও জানিয়েছে আল জাজিরা।

কাতারভিত্তিক সংবাদমাধ্যমটি জানিয়েছে, সিরিয়া ও লেবানন সীমান্তের কাছে একটি লক্ষ্যবস্তুতে ড্রোন হামলা চালায় ইসরাইলি বাহিনী। এতে হামাস নেতা শারহাবিল আল-সাইদ নিহত হয়েছেন।

ইসরাইলি সামরিক বাহিনী আল-সাইদকে লেবাননের একজন শীর্ষ আল-জামা আল-ইসলামিয়া অপারেটিভ হিসেবে চিহ্নিত করেছে, যারা হামাসের সাথে সহযোগিতা করে থাকে। আল-সাইদ লেবাননের ভূখণ্ড থেকে অনেক হামলায় নেতৃত্ব দিয়েছেন বলে দাবি করেছে ইসরাইলি বাহিনী।

গত বছরের ৭ অক্টোবর থেকে গাজায় হামলা চালিয়ে আসছে ইসরাইলি বাহিনী। প্রায় ৮ মাস ধরে চলমান হামলায় পুরো গাজা ধ্বংস্তূপে পরিণত হয়েছে। জল, স্থল ও আকাশ পথে হামলা চালিয়ে ইসরাইলি বাহিনী ৩৫ হাজারের বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে। এর বেশিরভাগই নারী ও শিশু। এছাড়া আহত হয়েছে প্রায় ৮০ হাজার মানুষ।

Advertisement

হামাস ইসরাইল সংঘাত লেবানন হামলা হামাস নেতা

Advertisement

আরও পড়ুন

হরমুজে ৭ জাহাজে মাইন ও ক্ষেপণাস্ত্র হামলার দাবি ইরানের

হরমুজে ৭ জাহাজে মাইন ও ক্ষেপণাস্ত্র হামলার দাবি ইরানের

দক্ষিণ আফ্রিকায় বিক্ষোভে এক বিদেশি নাগরিককে পিটিয়ে হত্যা

দক্ষিণ আফ্রিকায় বিক্ষোভে এক বিদেশি নাগরিককে পিটিয়ে হত্যা

পিএইচপির এক ত্রুটিতেই বিশ্বজুড়ে অনলাইন সেবায় বিপর্যয়, ঝুঁকিতে কোটি সার্ভার

পিএইচপির এক ত্রুটিতেই বিশ্বজুড়ে অনলাইন সেবায় বিপর্যয়, ঝুঁকিতে কোটি সার্ভার

৫ বছরেরও বেশি সময় পর ছেলের সঙ্গে কথা বললেন অং সান সু চি

৫ বছরেরও বেশি সময় পর ছেলের সঙ্গে কথা বললেন অং সান সু চি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম