Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

রাফায় বিমান হামলা নিয়ে নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৮ মে ২০২৪, ০৪:২৮ পিএম

রাফায় বিমান হামলা নিয়ে নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক

Advertisement

ফিলিস্তিনের গাজা উপত্যকার রাফায় ইসরাইলের বিমান হামলা নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক ডাকা হয়েছে। আলজেরিয়া এই বৈঠক ডাকার অনুরোধ করেছিল। তাদের সমর্থন করে স্লোভেনিয়া।

কূটনীতিকরা জানিয়েছেন, এই বৈঠক রুদ্ধদ্বার হবে। জরুরি ভিত্তিতে এই বৈঠক ডাকা হয়েছে।

রাফায় ইসরাইলের বিমান হামলার পর হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য দপ্তর জানিয়েছে, ওই হামলায় ৪৫ জন মারা গেছেন এবং অনেক মানুষ আহত হয়েছেন। যারা রাফায় আশ্রয় নিয়েছিলেন তাদের শিবির এই হামলা চালানো হয়।

অবশ্য হামাসকে সন্ত্রাসবাদী সংগঠন বলে ঘোষণা করেছে আমেরিকা, জার্মানি, ইইউসহ কয়েকটি দেশ।

এদিকে জাতিসংঘের মহাসচিব আন্তেনিও গুতেরেস এই বিমান হামলার তীব্র নিন্দা করেছেন। তিনি বলেছেন, নিরপরাধ বেসামরিক মানুষরা সেখানে আশ্রয় নিয়েছিলেন, তাদের ওপর ইসরাইলের এই হামলার নিন্দা করছি। গাজায় কোনো নিরাপদ জায়গা নেই। এই আতঙ্ক শেষ হওয়া উচিত।

জাতিসংঘের মানবাধিকার সংক্রান্ত হাই কমিশনার ফলকার তুর্ক বলেছেন, ওই শিবিরে হামলা হওয়ার পর যে ছবি সামনে এসেছে, তা ভয়ঙ্কর। ইসরাইল যেভাবে যুদ্ধ করছে, তাতে অনেক মানুষের মৃত্যু হচ্ছে। রোববারের বিমান হামলা একটা জিনিস বুঝিয়ে দিয়েছে, গাজায় কোনো নিরাপদ জায়গা নেই।

তিনি জানিয়েছেন, আমি ইসরাইলের প্রতি আবেদন জানাচ্ছি, তারা যেন আইসিজের নির্দেশ মেনে রাফায় আক্রমণ বন্ধ করে। দুই পক্ষের অবিলম্বে যুদ্ধবিরতি ঘোষণা করা উচিত।

ডয়চে ভেলে

Advertisement

রাফা বিমান হামলা নিরাপত্তা পরিষদ জরুরি বৈঠক

Advertisement

আরও পড়ুন

পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে দফায় দফায় সংঘর্ষ

পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে দফায় দফায় সংঘর্ষ

হাজারেরও বেশি ড্রোন দিয়ে রাশিয়ায় ভয়াবহ হামলা চালাল ইউক্রেন

হাজারেরও বেশি ড্রোন দিয়ে রাশিয়ায় ভয়াবহ হামলা চালাল ইউক্রেন

ইরানের সঙ্গে সীমান্ত বাণিজ্য বন্ধ করল পাকিস্তান, বড় সংকটের আভাস

ইরানের সঙ্গে সীমান্ত বাণিজ্য বন্ধ করল পাকিস্তান, বড় সংকটের আভাস

প্রেসিডেন্টের পদত্যাগ দাবিতে তিউনিসিয়ায় হাজারো মানুষের বিক্ষোভ

প্রেসিডেন্টের পদত্যাগ দাবিতে তিউনিসিয়ায় হাজারো মানুষের বিক্ষোভ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম