Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

রাফার কেন্দ্রস্থল দখলে নিল ইসরাইল

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৮ মে ২০২৪, ০৬:৪৮ পিএম

রাফার কেন্দ্রস্থল দখলে নিল ইসরাইল

Advertisement

গাজার দক্ষিণের শহর রাফার কেন্দ্রস্থলে অবস্থান নিয়েছে বেশ কয়েকটি ইসরাইলি ট্যাংক। অভিযান শুরুর প্রায় তিন সপ্তাহ পর মঙ্গলবার প্রথমবারের মতো এসব ট্যাংক শহরটিতে প্রবেশ করে। 

প্রত্যক্ষদর্শী ও রাফাহ শহরের স্থানীয় সাংবাদিকরা জানিয়েছেন, ইসরাইলি ট্যাংক শহরের কেন্দ্রস্থলে অবস্থিত আল-আওদা গোলচত্বরের নিয়ন্ত্রণ নিয়েছে।

দক্ষিণ দিকে ফিলিস্তিন-মিসর সীমান্ত থেকে মাত্র আধা কিলোমিটার দূরে অবস্থিত গোলচত্বর ইসরাইলি সেনাবাহিনী দখল করে নিয়েছে। সেখানে তীব্র আর্টিলারি গোলাবর্ষণের চিহ্নি দেখা গেছে।  

তিন সপ্তাহ আগে মিসরঘেঁষা সীমান্ত ক্রসিংয়ের নিয়ন্ত্রণ নিয়ে রাফায় আগ্রাসন শুরু করে ইসরাইল। এরপর থেকে তাদের ট্যাংকগুলো শহরটির চারপাশে তল্লাশি চালিয়েছে। পূর্ব দিকের কয়েকটি জেলায় প্রবেশ করেছে। কিন্তু শহরের ভেতরে এতদিন প্রবেশ করেনি। এর মধ্যেই রাফার কেন্দ্রস্থলে অবস্থান নেওয়ার কথা জানাল আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

শহরের পশ্চিম দিকে আমিরাতি হাসপাতালে পরিবারের সদস্যদের সঙ্গে আশ্রয় নেওয়া এক প্রত্যক্ষদর্শী বর্ণনা করেছেন কীভাবে সৈন্যরা চত্বরের উপরের একটি ভবনের শীর্ষে অবস্থান নেয় এবং ওই এলাকার যেকোনো গতিবিধিতে গুলি চালাতে শুরু করে।

রোববার (২৬ মে) রাফার তাল আস-সুলতানের একটি তাঁবুতে বিমান হামলা চালায় ইসরাইলি বাহিনী। এতে অন্তত ৪৫ জন ফিলিস্তিনি নিহত হয়, যার অধিকাংশই নারী ও শিশু। এ ঘটনা বিশ্বব্যাপী নিন্দার জন্ম দিয়েছে।

বিবিসি, রয়টার্স, আলজাজিরা

Advertisement

রাফা কেন্দ্রস্থল দখল ইসরাইল

Advertisement

আরও পড়ুন

পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে দফায় দফায় সংঘর্ষ

পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে দফায় দফায় সংঘর্ষ

হাজারেরও বেশি ড্রোন দিয়ে রাশিয়ায় ভয়াবহ হামলা চালাল ইউক্রেন

হাজারেরও বেশি ড্রোন দিয়ে রাশিয়ায় ভয়াবহ হামলা চালাল ইউক্রেন

ইরানের সঙ্গে সীমান্ত বাণিজ্য বন্ধ করল পাকিস্তান, বড় সংকটের আভাস

ইরানের সঙ্গে সীমান্ত বাণিজ্য বন্ধ করল পাকিস্তান, বড় সংকটের আভাস

প্রেসিডেন্টের পদত্যাগ দাবিতে তিউনিসিয়ায় হাজারো মানুষের বিক্ষোভ

প্রেসিডেন্টের পদত্যাগ দাবিতে তিউনিসিয়ায় হাজারো মানুষের বিক্ষোভ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম