Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

জাতিসংঘের নিরাপত্তা পরিষদে পাকিস্তানসহ ৫ দেশ

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৭ জুন ২০২৪, ০৮:২২ এএম

জাতিসংঘের নিরাপত্তা পরিষদে পাকিস্তানসহ ৫ দেশ

Advertisement

দুই বছরের জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য নির্বাচিত হয়েছে পাঁচ দেশ। ২০২৫ সালের প্রথম দিন থেকে দায়িত্ব পালন করবে দেশগুলো।

নতুন নির্বাচিতরা হলো– পাকিস্তান, সোমালিয়া, পানামা, ডেনমার্ক ও গ্রিস। আজ শুক্রবার এমনটা জানিয়েছে বার্তা সংস্থা এপি।

মঙ্গলবার নতুন সদস্য নির্বাচনে হয় ভোটাভুটি। ডেনমার্ক ১৮৪ ভোট, পানামা ১৮৩ ভোট, গ্রিস ও পাকিস্তান ১৮২ ভোট এবং সোমালিয়া পেয়েছে ১৭৯ ভোট। ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদে দেশগুলো ইকুয়েডর, জাপান, মাল্টা, সুইজারল্যান্ড ও মোজাম্বিকের স্থলাভিষিক্ত হবে।

নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্য হলো— যুক্তরাজ্য, চীন, ফান্স, রাশিয়া ও যুক্তরাষ্ট্র; যাদের ভেটো ক্ষমতা রয়েছে। বাকি ১০ অস্থায়ী সদস্য ভোটাভুটিতে দুই বছরের জন্য নির্বাচিত হয়।

Advertisement

জাতিসংঘ নিরাপত্তা পরিষদ

Advertisement

আরও পড়ুন

চীনের রপ্তানিতে চাঙা বৈদ্যুতিক গাড়ির বিশ্ববাজার

চীনের রপ্তানিতে চাঙা বৈদ্যুতিক গাড়ির বিশ্ববাজার

মক্কা চুক্তিতে নতুন মোড়, সৌদিতে সেনা পাঠাতে চায় তুরস্ক

মক্কা চুক্তিতে নতুন মোড়, সৌদিতে সেনা পাঠাতে চায় তুরস্ক

কপ-৩১-এ পেজেশকিয়ান ইরানে ১৫ লাখ টন কার্বন ছড়িয়েছে যুক্তরাষ্ট্র-ইসরাইল

ইরানে ১৫ লাখ টন কার্বন ছড়িয়েছে যুক্তরাষ্ট্র-ইসরাইল

ভূমিকম্পে কেঁপে উঠল ইসরাইল

ভূমিকম্পে কেঁপে উঠল ইসরাইল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম