Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

সৌদি সরকারের বিশেষ নির্দেশনা, না মানলে বাতিল হবে হজ ভিসা   

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১১ জুন ২০২৪, ০৩:১০ পিএম

সৌদি সরকারের বিশেষ নির্দেশনা, না মানলে বাতিল হবে হজ ভিসা   

ছবি : সংগৃহীত

Advertisement

১৪ জুন শুরু হতে যাচ্ছে পবিত্র হজের মূল কার্যাবলি। বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা হজ যাত্রীদের জন্য জরুরি নির্দেশনা দিয়েছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়। 

রোববার চলতি বছরে হজযাত্রীদের হজ পারমিট বাতিল এড়াতে প্রয়োজনীয় টিকা নেওয়ার আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়। খবর আল আরাবিয়ার। 

মন্ত্রণালয় জানিয়েছে, হজে আসা যাত্রীদের অবশ্যই নিশ্চিত করতে হবে যে তারা যেকোনো ধরনের সংক্রমণ বিস্তার রোধে মেনিনোকোকাল ভ্যাকসিন নিয়েছেন।

মন্ত্রণালয় জানায়, কিছুসংখ্যক ব্যক্তি ভ্যাকসিন প্রত্যাখ্যান করেছে। যার ফলে তাদের হজ পারমিটগুলি দুঃখজনকভাবে বাতিল করা হয়েছে। 

যারা এখনো ভ্যাকসিন নেননি তাদের দ্রুত সময়ের মধ্যে নেওয়ার জন্য আন্তরিকভাবে অনুরোধ করেছে সৌদি।  

হজ ও ওমরাহ বিষয়কমন্ত্রী ড. তৌফিগ বিন ফাওজান আল-রাবিয়াহ জানিয়েছেন, হজ পালনের জন্য ইতোমধ্যেই বিশ্ব থেকে ১.২ মিলিয়নেরও বেশি হজযাত্রী সৌদি আরবের মক্কায় পৌঁছেছেন। চলতি বছরের হজ মৌসুম ১৪ জুন শুরু হবে ইনশাআল্লাহ। 

Advertisement

পবিত্র হজ হজ ২০২৪ মেনিনোকোকাল ভ্যাকসিন

Advertisement

আরও পড়ুন

আল জাজিরার বিশ্লেষণ ফ্রান্সে স্কুলের আন্দোলন কীভাবে রাজনৈতিক সংকটে পরিণত হলো?

ফ্রান্সে স্কুলের আন্দোলন কীভাবে রাজনৈতিক সংকটে পরিণত হলো?

নতুন যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইরান

নতুন যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইরান

গ্রিসে যাওয়ার পথে সাগরে ডুবে প্রাণ গেল ১২ অভিবাসনপ্রত্যাশীর

গ্রিসে যাওয়ার পথে সাগরে ডুবে প্রাণ গেল  ১২ অভিবাসনপ্রত্যাশীর

কে এই লরেন্স বিষ্ণোই, নিশানায় কেন বলিউড তারকারা?

কে এই লরেন্স বিষ্ণোই,  নিশানায় কেন বলিউড তারকারা?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম