Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

১৭৯ কিমি বেগে আঘাত হানবে ‘হারিকেন বেরিল’

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ৩০ জুন ২০২৪, ০৬:০০ পিএম

১৭৯ কিমি বেগে আঘাত হানবে ‘হারিকেন বেরিল’

ছবি : সংগৃহীত

Advertisement

চলতি মৌসুমে দ্বিতীয় ঝড় ‘হারিকেন বেরিল’ আরও শক্তিশালী রূপ নিয়েছে ক্যারিবিয়ানের দক্ষিণ পূর্বাঞ্চলের বেশিরভাগ এলাকায়। যার কারণে  সতর্কাবস্থা জারি করা হয়েছে অঞ্চলটিতে। দেশটির আবহাওয়া অফিসের বার্তায় সতর্ককরে বলা হয়েছে- হারিকেনটি দ্রুত একটি বড় ঝড়ে পরিণত হবে। খবর বিবিসির। 

বিবিসি জানিয়েছে, রোববার (৩০ জুন, স্থানীয় সময়) ক্যারিবিয়ানের দক্ষিণ–পূর্বাঞ্চলের বেশির ভাগ এলাকায় আঘাত হানতে পারে ঝড়টি। এই অঞ্চলে হারিকেন মৌসুম সাধারণত ১ জুনে শুরু হয়ে ৩০ নভেম্বর পর্যন্ত চলে। আটলান্টিক মহাসাগর অঞ্চলে হারিকেন মৌসুমের শুরুতে এটি দ্বিতীয় শক্তিশালী ঝড় হতে যাচ্ছে।  এর আগে প্রথম গ্রীষ্মমণ্ডলীয় ঝড় আলবার্টোর আঘাতে চারজনের মৃত্যু হয়। 

আজ ও আগামীকালের আবহাওয়া জানবেন যেভাবে

ঝড়টি ক্যাটাগরি-৩ বা এর চেয়েও বিপজ্জনক হারিকেনে রূপ নিতে পারে বলে জানিয়েছে ইউএস ন্যাশনাল হারিকেন সেন্টার (এনএইচসি)। এ সময় ঘণ্টায় এর বাতাসের গতিবেগ থাকতে পারে ১৭৯ কিলোমিটার। ঝড়টি বর্তমানে বারবাডোস উপকূল থেকে প্রায় ৮৫০ কিলোমিটার পূর্বে আটলান্টিক মহাসাগরে অবস্থান করছে। 

আগামীকাল সোমবার (১ জুলাই) সকালে উইন্ডওয়ার্ড দ্বীপপুঞ্জে ‘বড় ধরনের বিপজ্জনক ঝড়’ হয়ে আসবে বলে পূর্বাভাসে বলা হচ্ছে।

বিবিসির প্রতিবেদনে জানানো হয়েছে, ভয়াবহ ঝড় আঘাত হানার আশঙ্কায় বার্বাডোজের রাজধানী ব্রিজটাউনের গ্যাস স্টেশনগুলোয় সারিবদ্ধভাবে গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। এ ছাড়া সুপার মার্কেট এবং মুদিদোকানে খাবার, পানি ও অন্যান্য সামগ্রী কেনার জন্য মানুষের ভিড় লক্ষ করা গেছে। 

Advertisement

বিবিসি হারিকেন বেরিল বেরিল

Advertisement

আরও পড়ুন

স্বাধীনতা দিবসে মোদিকে আমন্ত্রণ নেতানিয়াহুর

স্বাধীনতা দিবসে মোদিকে আমন্ত্রণ নেতানিয়াহুর

যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন ট্রাম্পের ক্ষমতার সমীকরণ বদলে দিতে পারে যে ১০ আসন

ট্রাম্পের ক্ষমতার সমীকরণ বদলে দিতে পারে যে ১০ আসন

বিশ্ববাজারে পাঁচ মাসের মধ্যে সর্বোচ্চ তেলের দাম

বিশ্ববাজারে পাঁচ মাসের মধ্যে সর্বোচ্চ তেলের দাম

‘আমি সব সময় অন্যদের সাহস জুগিয়েছি, আজ নিজের জন্যই কোনো শক্তি খুঁজে পেলাম না’

‘আমি সব সময় অন্যদের সাহস জুগিয়েছি, আজ নিজের জন্যই কোনো শক্তি খুঁজে পেলাম না’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম