Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

পূর্ব গাজায় হামাসের হামলায় ইসরাইলের ১০ সেনা নিহত

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৫ জুলাই ২০২৪, ০৭:৫৪ পিএম

পূর্ব গাজায় হামাসের হামলায় ইসরাইলের ১০ সেনা নিহত

ছবি সংগৃহীত

Advertisement

গাজার পূর্বে সুজাইয়ায় হামাসের আকস্মিক হামলায় ইসরাইলের ১০ সেনা নিহত হয়েছেন।  ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠন হামাসের সামরিক শাখা আল-কাসাম ব্রিগেডস এ হামলা চালিয়েছে।

হামলার দায় স্বীকার করেছে স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠীটি। তারা জানিয়েছে, গাজা শহরের পূর্বে অবস্থিত সুজাইয়া এলাকায় শত্রু সেনাদের অবস্থানস্থলে অতর্কিত হামলা করে হামাসযোদ্ধারা।

টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে আল-কাসাম ব্রিগেডস জানিয়েছে, ‘ইসরাইলি সেনাদের দখলে থাকা ভবনে যোদ্ধারা একটি টিবিজি রকেট দিয়ে হামলা চালিয়েছে। এরপর যোদ্ধারা ভবনে প্রবেশ করে এবং দূর থেকে বাকি সেনাদের হত্যা করে।’

গত জুনে দক্ষিণ গাজার অতর্কিত হামলায় নিহত হয় ৮ ইসরাইলি সৈন্য। এবার হামাসের হামলায় প্রাণ হারাল আরও ১০ ইসরাইলি সৈন্য।

সর্বশেষ হামলা নিয়ে হামাস আরও জানিয়েছে, ‘যোদ্ধারা বের হয়ে যাওয়ার সময় ভবনে একটি বিস্ফোরকে বিস্ফোরণ ঘটায়। আহত ও নিহত সেনাদের উদ্ধার করতে ইসরাইলিদের হেলিকপ্টার নিয়ে আসতে হয়।’

গত বছরের ৭ অক্টোবর ইসরাইলে ঢুকে পড়ে আতর্কিত হামলা চালায় হামাস। ওই ঘটনায় ১ হাজার ২০০ জনের মতো ইসরাইলি নিহত হন। এছাড়া প্রায় ২৫০ জনকে জিম্মি করে নিয়ে আসে, যাদের মধ্যে বিদেশিও রয়েছে।

পাল্টা জবাবে গাজায় হামাসের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ ঘোষণা করে ইসরাইল। এরপর থেকে ৩৮ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। যাদের বেশির ভাগই নারী ও শিশু।
 

Advertisement

হামাস গাজা ইসরাইল

Advertisement

আরও পড়ুন

যুক্তরাষ্ট্র সাহায্য না করলে কতদিন লড়তে পারবে ইউক্রেন?

যুক্তরাষ্ট্র সাহায্য না করলে কতদিন লড়তে পারবে ইউক্রেন?

কুরআন থেকে অনুপ্রাণিত হয়ে চলন্ত স্কুলবাসের ১৯ শিশুকে বাঁচান যুবক

কুরআন থেকে অনুপ্রাণিত হয়ে চলন্ত স্কুলবাসের ১৯ শিশুকে বাঁচান যুবক

জন্ম নেওয়া নবজাতকের মুখে গোঁফ! সত্যি নাকি এআই’র কারসাজি

জন্ম নেওয়া নবজাতকের মুখে গোঁফ! সত্যি নাকি এআই’র কারসাজি

অস্ট্রেলিয়ায় বন্দুকধারীদের গুলিতে তরুণীসহ চারজন আহত

অস্ট্রেলিয়ায় বন্দুকধারীদের গুলিতে তরুণীসহ চারজন আহত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম