Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

কর্ণাটকে সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ল ২৭ শতাংশ

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৬ জুলাই ২০২৪, ০৫:০৯ পিএম

কর্ণাটকে সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ল ২৭ শতাংশ

ফাইল ছবি

Advertisement

রাজ্য সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের বেতন ২৭ দশমিক ৫ শতাংশ বৃদ্ধি করেছে ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কর্ণাটক। 

সোমবার মুখ্যমন্ত্রী সিদ্দারমাইয়ার সভাপতিত্বে সোমবার রাজ্য মন্ত্রিসভার এক বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

আগামী ১ আগস্ট থেকে কার্যকর করা হবে এই বেতনবৃদ্ধির এই সিদ্ধান্ত। এজন্য আগামী মাস থেকে রাজ্য সরকারের কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা বাবদ ১৭ হাজার ৪৪০ কোটি ১৫ লাখ টাকা অতিরিক্ত ব্যয় হবে বলে ধারণা করা হচ্ছে।

নারীর খতনা বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিল পার্লামেন্ট

মন্ত্রিসভার এক সদস্য জানিয়েছেন, জীবনযাত্রার ব্যয়বৃদ্ধির সঙ্গে সঙ্গতি এবং কর্মকর্তা-কর্মচারীদের কাজের মান উন্নয়ন ও চাকরিক্ষেত্রে সততা নিশ্চিত করতে বেতনবৃদ্ধির এই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।

এর আগে গত বছর মার্চ মাসে সর্বশেষ বেতন বেড়েছিল কর্ণাটকের রাজ্য সরকারের কর্মকর্তা-কর্মচারীদের। তৎকালীন মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই সেবার ১৭ শতাংশ বেতনবৃদ্ধির অনুমোদন দিয়েছিলেন। 

সূত্র: এনডিটিভি
 

Advertisement

সরকারি চাকরিজীবী বেতন বাড়ল

Advertisement

আরও পড়ুন

ছেলে ও তার বাবাকে নগ্ন করে রাস্তায় হাঁটাল মেয়ের পরিবার, নেপথ্যে কী?

ছেলে ও তার বাবাকে নগ্ন করে রাস্তায় হাঁটাল মেয়ের পরিবার, নেপথ্যে কী?

রাশিয়ায় ‘পক্ষাঘাতগ্রস্ত’ পুরুষদের জোর করে সেনাবাহিনীতে নিয়োগের অভিযোগ

রাশিয়ায় ‘পক্ষাঘাতগ্রস্ত’ পুরুষদের জোর করে সেনাবাহিনীতে নিয়োগের অভিযোগ

নিষেধাজ্ঞা এড়াতে মিয়ানমারের নতুন কৌশল, ডিজেল বলে আনছে ইরানি জেট ফুয়েল

নিষেধাজ্ঞা এড়াতে মিয়ানমারের নতুন কৌশল, ডিজেল বলে আনছে ইরানি জেট ফুয়েল

ইরানে হামলার চাপ নেতানিয়াহুর, সায় দেননি ট্রাম্প

ইরানে হামলার চাপ নেতানিয়াহুর, সায় দেননি ট্রাম্প

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম