Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে কবে বেরিয়ে যাবে যুক্তরাষ্ট্র, জানাল জাতিসংঘ

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৫, ১১:৩৮ এএম

বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে কবে বেরিয়ে যাবে যুক্তরাষ্ট্র, জানাল জাতিসংঘ

ছবি: সংগৃহীত

Advertisement

শপথ গ্রহণের পরই বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) থেকে বেরিয়ে যাওয়ার জন্য নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন নতুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।  এ বিষয়ে জাতিসংঘ বলেছে, যুক্তরাষ্ট্র ২০২৬ সালে জানুয়ারিতেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বেরিয়ে যাবে। 

শুক্রবার (২৪ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আলজাজিরা।

ট্রাম্পের নির্বাহী আদেশে বলা হয়েছে, করোনা মহামারি ও অন্যান্য বৈশ্বিক স্বাস্থ্য সংকট মোকাবিলায় ‘ব্যর্থতা’, জরুরি সংস্কার না করা এবং ও সদস্য রাষ্ট্রগুলোর রাজনৈতিক প্রভাব থেকে স্বাধীন হতে না পারার কারণেই যুক্তরাষ্ট্র ডব্লিউএইচও থেকে বেরিয়ে যাচ্ছে।

ডব্লিউএইচও থেকে কোনো সদস্য বেরিয়ে যেতে হলে জাতিসংঘকে এক বছর আগে নোটিশ দিতে হয়। ইতোমধ্যে যুক্তরাষ্ট্র জাতিসংঘের স্বাস্থ্যবিষয়ক সংস্থাটিকে নোটিশ দিয়েছে। 

জাতিসংঘের মুখপাত্র ফারহান হক বলেন, ‘বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে প্রত্যাহার ইস্যুতে আমরা যুক্তরাষ্ট্রের চিঠি পেয়েছি। আগামী বছরের ২২ জানুয়ারি থেকে এটি কার্যকর হবে।’ 

  করোনা মহামারি মোকাবিলায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার ভূমিকা নিয়ে বরাবরই ক্ষুব্ধ ছিলেন ট্রাম্প। মহামারির সময় ২০২০ সালের জুলাইয়ে তিনি সংস্থাটি থেকে যুক্তরাষ্ট্রকে বের করে আনার উদ্যোগ নিয়েছিলেন। পরে প্রেসিডেন্ট জো বাইডেন ২০২১ সালের জানুয়ারিতে সেই সিদ্ধান্ত বাতিল করেন। 

যুক্তরাষ্ট্র ১৯৪৮ সালে ডব্লিউএইচও প্রতিষ্ঠার পর থেকে এর একটি মূল অংশ ছিল। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মোট তহবিলের ১৮ শতাংশ যোগান দেয় ওয়াশিংটন। 

Advertisement

যুক্তরাষ্ট্র বিশ্ব স্বাস্থ্য সংস্থা জাতিসংঘ

Advertisement

আরও পড়ুন

যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে বড় সতর্কবার্তা

যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে বড় সতর্কবার্তা

ইসলামাবাদ অভিমুখে ইমরান খানের দলের লংমার্চ শুরু আজ

ইসলামাবাদ অভিমুখে ইমরান খানের দলের লংমার্চ শুরু আজ

ফ্লাইদুবাইয়ের সেই পাইলট তদন্তকারীদের কী বলেছিলেন

ফ্লাইদুবাইয়ের সেই পাইলট তদন্তকারীদের কী বলেছিলেন

হরমুজে ইরাকের ‘বড় চাল’, পার হলো ২০ লাখ ব্যারেল তেল

হরমুজে ইরাকের ‘বড় চাল’, পার হলো ২০ লাখ ব্যারেল তেল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম