Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

মোদির বৈঠকের পরও ভারতীয়দের হাত-পা বেঁধে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:৩৯ পিএম

মোদির বৈঠকের পরও ভারতীয়দের হাত-পা বেঁধে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র

Advertisement

নিজেদের সামরিক বিমানে করে অবৈধ ভারতীয় অভিবাসীদের দ্বিতীয় ব্যাচকে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাতে পাঞ্জাবের অম্রিতসারের বিমানবন্দরে ১১৬ জন ভারতীয়কে বহনকারী মার্কিন সি-১৭ বিমানটি অবতরণ করে। 

সংবাদ সংস্থা পিটিআইয়ের তথ্য অনুসারে, শনিবার রাতে যুক্তরাষ্ট্র থেকে ফেরা এক অবৈধবাসী দাবি করেছেন, তাদের হাতকড়া পরিয়েই বিমানে নিয়ে আসা হয়েছে। শুধু তা-ই নয়, ওই অবৈধবাসী দাবি করেছেন তাদের পা-ও বাঁধা ছিল শিকলে।

এর আগে গত ৫ ফেব্রুয়ারি ১০৪ জনকে ফেরত পাঠায় দেশটি। ওই সময় শিকলে তাদের হাত-পা বাঁধা ছিল। এ নিয়ে ভারতের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। 

এর কয়েকদিন পরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৈঠক করেন। ওই সময় ‘ভারতীয়দের প্রতি মানবিক আচরণ’ করার আহ্বান জানান তিনি। তবে ট্রাম্পের সঙ্গে মোদির বৈঠকের পরও আবারও ভারতীয় অভিবাসীদের শিকলে বেঁধেই ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র।

দ্বিতীয় দফায় ভারতীয়দের ফেরত পাঠানোর আগে কংগ্রেস নেতা পি চিদাম্বরম এক্সে গতকাল একটি পোস্ট দিয়েছিলেন। সেখানে তিনি বলেছিলেন, এবার যেসব অভিবাসীকে ফেরত পাঠানো হচ্ছে, এটি ভারতীয় কূটনীতির জন্য একটি পরীক্ষা। তার মত ছিল, মোদি ট্রাম্পের সঙ্গে দেখা করার পর মার্কিনিদের অবস্থান পরিবর্তন হয়েছে কি না সেটি দেখার বিষয়। তবে ভারতীয় কূটনীতি চরমভাবে ব্যর্থ হয়েছে। এবারও দেশটির নাগরিকদের হাত-পা বেঁধেই ফেরত পাঠানো হয়েছে।

কংগ্রেসের এই নেতা এক্সে লিখেছিলেন, ‘অবৈধ অভিবাসীদের ফেরত আনা যুক্তরাষ্ট্রের বিমান যেটি অম্রিতসার বিমানবন্দরে অবতরণ করবে, এটির ওপর সব নজর থাকবে। তাদের হাত ও পা কী রশি দিয়ে বাঁধা থাকবে? এটি ভারতীয় কূটনীতির জন্য একটি পরীক্ষা।’

Advertisement

নরেন্দ্র মোদি অবৈধ অভিবাসী যুক্তরাষ্ট্র

Advertisement

আরও পড়ুন

পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে দফায় দফায় সংঘর্ষ

পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে দফায় দফায় সংঘর্ষ

হাজারেরও বেশি ড্রোন দিয়ে রাশিয়ায় ভয়াবহ হামলা চালাল ইউক্রেন

হাজারেরও বেশি ড্রোন দিয়ে রাশিয়ায় ভয়াবহ হামলা চালাল ইউক্রেন

ইরানের সঙ্গে সীমান্ত বাণিজ্য বন্ধ করল পাকিস্তান, বড় সংকটের আভাস

ইরানের সঙ্গে সীমান্ত বাণিজ্য বন্ধ করল পাকিস্তান, বড় সংকটের আভাস

প্রেসিডেন্টের পদত্যাগ দাবিতে তিউনিসিয়ায় হাজারো মানুষের বিক্ষোভ

প্রেসিডেন্টের পদত্যাগ দাবিতে তিউনিসিয়ায় হাজারো মানুষের বিক্ষোভ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম