Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

হামাসকে নিশ্চিহ্ন করার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:২৩ পিএম

হামাসকে নিশ্চিহ্ন করার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

Advertisement

ফিলিস্তিনি স্বাধীনতকামী গোষ্ঠী হামাস সামরিক বা সরকারি শক্তি হিসেবে থাকতে পারবে না বলে হুঁশিয়ার করলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। পশ্চিম জেরুজালেমে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে এক যৌথ সংবাদ ব্রিফিংকালে তিনি এ হুঁশিয়ারি দেন। খবর আল-জাজিরা

তিনি আরও বলেন, হামাসের ব্যাপারে ট্রাম্পের অবস্থান পরিষ্কার। তাদেরকে অবশ্যই নির্মুল ও নিশ্চিহ্ন করতে হবে। 

ইরানের ব্যাপারে তিনি বলেন, মধ্যপ্রাচ্যে অস্থিতিশীল করার প্রধান কারিগর ইরান। হামাস ও হিজবুল্লাহকে সহায়তা করছে দেশটি, এ দাবি করেন তিনি। সিরিয়া, লেবানন, গাজা ও পশ্চিম তীরে বিশৃংখলার জন্যও ইরানকে দায়ী করেন রুবিও। 

এদিকে বৈঠক শেষে নেতানিয়াহু বলেন, হোয়াইট হাউজে ট্রাম্পই ইসরাইলের সবচেয়ে বড় বন্ধু।

সাংবাদিকদের তিনি জানান, গাজার ভবিষ্যতের জন্য ট্রাম্পের ‘সাহসী দৃষ্টিভঙ্গি’ নিয়ে রুবিওর সঙ্গে আলোচনা হয়েছে। 

তিনি জোর দিয়ে বলেন, গাজায় যুদ্ধের লক্ষ্য অর্জনে ইসরাইল দৃঢ়প্রতিজ্ঞ।

Advertisement

হামাস নেতানিয়াহু

Advertisement

আরও পড়ুন

পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে দফায় দফায় সংঘর্ষ

পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে দফায় দফায় সংঘর্ষ

হাজারেরও বেশি ড্রোন দিয়ে রাশিয়ায় ভয়াবহ হামলা চালাল ইউক্রেন

হাজারেরও বেশি ড্রোন দিয়ে রাশিয়ায় ভয়াবহ হামলা চালাল ইউক্রেন

ইরানের সঙ্গে সীমান্ত বাণিজ্য বন্ধ করল পাকিস্তান, বড় সংকটের আভাস

ইরানের সঙ্গে সীমান্ত বাণিজ্য বন্ধ করল পাকিস্তান, বড় সংকটের আভাস

প্রেসিডেন্টের পদত্যাগ দাবিতে তিউনিসিয়ায় হাজারো মানুষের বিক্ষোভ

প্রেসিডেন্টের পদত্যাগ দাবিতে তিউনিসিয়ায় হাজারো মানুষের বিক্ষোভ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম