Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

ভারতে মুসলিম নামযুক্ত ৫৪ গ্রামের নাম পরিবর্তন নিয়ে তোলপাড়

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ১০:২৪ পিএম

ভারতে মুসলিম নামযুক্ত ৫৪ গ্রামের নাম পরিবর্তন নিয়ে তোলপাড়

Advertisement

সম্প্রতি ভারতের মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদবের ঘোষণা অনুযায়ী, রাজ্যটির দেওয়াস জেলার ৫৪টি গ্রামের নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে সরকারের এই সিদ্ধান্ত ব্যাপক বিতর্কের সৃষ্টি করেছে। 

মুসলিম ঐতিহ্যবাহী ব্যক্তিদের নামে থাকা গ্রামগুলোর নাম পরিবর্তনের মাধ্যমে স্থানীয় জনগণের অনুভূতিকে সম্মান জানানো হবে বলে সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছে।

তবে সমালোচকরা বলছেন, এই পদক্ষেপ কেবল সাম্প্রদায়িক বিভেদই বাড়াবে এবং অঞ্চলটির বহুত্ববাদী ঐতিহাসিক পরিচয়কে চিরতরে মুছে ফেলতে সাহায্য করবে।

কেন হচ্ছে এই নাম পরিবর্তন?

সম্প্রতি মধ্যপ্রদেশের পিপলরাওয়ান গ্রামের এক অনুষ্ঠানে বিজেপির দেওয়াস জেলা সভাপতি রাই সিং সেন্ধুর এ সংক্রান্ত প্রস্তাব আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেন মুখ্যমন্ত্রী যাদব। 

সেন্ধু দাবি করে বলেন, নাম পরিবর্তন স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের চাওয়া ছিল এবং এটি তাদের সংস্কৃতির প্রতিফলন ঘটাবে। এরপর মুখ্যমন্ত্রী সংশ্লিষ্ট জেলা প্রশাসককে প্রক্রিয়া শুরু করার নির্দেশ দেন।

নাম পরিবর্তনের আওতাভুক্ত গ্রামগুলোর মধ্যে রয়েছে:

মুরাদপুর → মুরলিপুর

হায়দারপুর → হিরাপুর

শামসাবাদ → শ্যামপুর

ইসলামনগর → ঈশ্বরপুর

সমালোচনা ও প্রতিক্রিয়া

বিজেপির নেতারা একে ‘সাংস্কৃতিক ঐতিহ্য পুনরুদ্ধার’ হিসেবে বর্ণনা করলেও ইতিহাসবিদরা বলছেন, এটি মূলত ঐতিহাসিক সত্যকে মুছে ফেলার প্রয়াস।

ভোপালের ইতিহাসবিদ ড. মীরা শাহ বলেন, ‘এই অঞ্চলটি শতাব্দীর পর শতাব্দী ধরে বিভিন্ন সংস্কৃতির সংমিশ্রণে গড়ে উঠেছে। গ্রামগুলোর নাম পরিবর্তন করে ইতিহাসকে বিকৃত করার চেষ্টা করা হচ্ছে’।

সরভেশ নামের শামসাবাদের এক বাসিন্দা বলেন, ‘আমাদের গ্রামের নাম আমাদের পরিচয়ের অংশ। এটি পরিবর্তন করা আমাদের শেকড় ছিন্ন করার মতো’।

রাজনৈতিক ও সামাজিক বিশ্লেষকদের মতে, রাজ্য সরকারের এই পদক্ষেপ ভারতে ধর্মীয় বিভেদ আরও বাড়িয়ে তুলতে পারে। 

এ নিয়ে আয়েশা মালিক নামে স্থানীয় এক সাংবাদিক বলেন, ‘ভারত বহুত্ববাদী দেশ। এদেশে এ ধরনের সিদ্ধান্ত কেবল সম্প্রদায়গুলোর মধ্যে বিভাজন ও দূরত্বই বাড়াবে’।

এটাই প্রথম ঘটনা নয়

মধ্যপ্রদেশে এবারই প্রথম নয়, আগেও হয়েছে নাম পরিবর্তন। চলতি বছরের জানুয়ারিতেই মধ্যপ্রদেশ সরকার শাজাপুর জেলায় ১১টি এবং উজ্জাইন জেলার ৩টি গ্রামের নাম পরিবর্তনের ঘোষণা দেয়। এর মধ্যে ‘মৌলানা’ গ্রামের নাম পরিবর্তন করে ‘বিক্রম নগর’ রাখা হয়। যা নিয়ে ওই সময় ব্যাপক বিতর্ক হয়েছিল।

সরকারের এমন সিদ্ধান্ত ভারতীয় সমাজে ঐক্য আনবে নাকি আরও বিভক্তি সৃষ্টি করবে, তা সময়ই বলে দেবে। তবে এটা স্পষ্ট যে, মধ্যপ্রদেশে ঐতিহাসিক পরিচয় ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ নিয়ে বিতর্ক এখনই শেষ হচ্ছে না। সূত্র: ইন্ডিয়া টিভি ও ইন্ডিয়া ক্লারিওন

Advertisement

ভারত মধ্যপ্রদেশ মুসলিম গ্রাম নাম পরিবর্তন

Advertisement

আরও পড়ুন

পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে দফায় দফায় সংঘর্ষ

পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে দফায় দফায় সংঘর্ষ

হাজারেরও বেশি ড্রোন দিয়ে রাশিয়ায় ভয়াবহ হামলা চালাল ইউক্রেন

হাজারেরও বেশি ড্রোন দিয়ে রাশিয়ায় ভয়াবহ হামলা চালাল ইউক্রেন

ইরানের সঙ্গে সীমান্ত বাণিজ্য বন্ধ করল পাকিস্তান, বড় সংকটের আভাস

ইরানের সঙ্গে সীমান্ত বাণিজ্য বন্ধ করল পাকিস্তান, বড় সংকটের আভাস

প্রেসিডেন্টের পদত্যাগ দাবিতে তিউনিসিয়ায় হাজারো মানুষের বিক্ষোভ

প্রেসিডেন্টের পদত্যাগ দাবিতে তিউনিসিয়ায় হাজারো মানুষের বিক্ষোভ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম