Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

কোনো চাপেই সরকারের সঙ্গে আপস করবেন না ইমরান খান

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:৪৪ পিএম

কোনো চাপেই সরকারের সঙ্গে আপস করবেন না ইমরান খান

Advertisement

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান কোনো চাপের মুখেই সরকারের সঙ্গে আপস করবেন না। রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দি পিটিআই নেতার সঙ্গে দেখা করে বোন আলিমা খান এ তথ্য জানিয়েছেন।

ইমরান খানের এই মন্তব্য এমন এক সময় প্রকাশ্যে এলো, যখন সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন গণমাধ্যমে বলা হচ্ছে, আবারও গোপনে সরকারের সঙ্গে আলোচনায় বসছে সাবেক ক্ষমতাসীন দল পিটিআই।

একটি সূত্র দ্য নিউজকে জানিয়েছেন, খাইবার পাখতুনখোয়ার (কেপি) মুখ্যমন্ত্রী আলি আমিন গান্দাপুর সরকারের সঙ্গে আলোচনায় বসতে কাজ করছেন।

সূত্রটি আরও জানায়, প্রক্রিয়াটি শুরু করতে আগ্রহী পিটিআই। আর এক্ষেত্রে গান্দাপুর ভালো কাজ করতে পারবেন বলে মনে করা হচ্ছে। তবে অপর পক্ষটি আলোচনায় বসবে কি না, তা এখনো জানা যায়নি।

আলিমা খান আরও জানিয়েছেন, ইমরান খান সুস্থ আছেন। এর আগে গুজব ছাড়ানো হয় যে, ইমরান খান অসুস্থ।

এদিকে আগামী ঈদুল ফিতরের পরে সরকারবিরোধী কঠোর আন্দোলনে নামার কথা জানিয়েছে ইমরান খানের দল পিটিআই। দেশটির ক্ষমতাসীন দুটি দল পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) ও পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন)-এর মধ্যে রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধির মধ্যেই এ তথ্য জানালেন পিটিআই নেতা শওকত ইউসুফজাই।

বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে ইউসুফজাই বলেন, দুই ক্ষমতাসীন জোটের অংশীদারদের মধ্যে ক্রমবর্ধমান দ্বন্দ্ব ইঙ্গিত দেয় যে, সরকারের পতন আসন্ন, সম্ভবত ঈদের আগেই।

তিনি আরও বলেন, পিপিপি ও পিএমএল-এন দুর্বল শাসনের জন্য একে অপরকে দোষারোপ করছে। পিপিপি পিএমএল-এনকে অক্ষমতার জন্য অভিযুক্ত করছে। অন্যদিকে পিএমএল-এন দাবি করছে, পিপিপি সিন্ধুতে ব্যর্থ হয়েছে। দুই দলই একে অপরের সম্পর্কে সত্য কথা বলছে। সূত্র: জিও নিউজ

Advertisement

পাকিস্তান ইমরান খান পিটিআই

Advertisement

আরও পড়ুন

পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে দফায় দফায় সংঘর্ষ

পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে দফায় দফায় সংঘর্ষ

হাজারেরও বেশি ড্রোন দিয়ে রাশিয়ায় ভয়াবহ হামলা চালাল ইউক্রেন

হাজারেরও বেশি ড্রোন দিয়ে রাশিয়ায় ভয়াবহ হামলা চালাল ইউক্রেন

ইরানের সঙ্গে সীমান্ত বাণিজ্য বন্ধ করল পাকিস্তান, বড় সংকটের আভাস

ইরানের সঙ্গে সীমান্ত বাণিজ্য বন্ধ করল পাকিস্তান, বড় সংকটের আভাস

প্রেসিডেন্টের পদত্যাগ দাবিতে তিউনিসিয়ায় হাজারো মানুষের বিক্ষোভ

প্রেসিডেন্টের পদত্যাগ দাবিতে তিউনিসিয়ায় হাজারো মানুষের বিক্ষোভ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম