Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

আজ তুরস্ক সফরে যাচ্ছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১২:২৩ পিএম

আজ তুরস্ক সফরে যাচ্ছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী

রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। ফাইল ছবি

Advertisement

রাষ্ট্রীয় সফরে আজ সোমবার তুরস্কে যাচ্ছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। কূটনীতিক সূত্রের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু।

প্রতিবেদনে বলা হয়েছে, রাষ্ট্রীয় এ সফরে সের্গেই ল্যাভরভ ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান দ্বিপাক্ষিক সহযোগিতা-বাণিজ্য, জ্বালানি এবং পর্যটন নিয়ে আলোচনা করবেন। 

কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে ন্যায়সঙ্গত ও স্থায়ী শান্তির মাধ্যমে ইউক্রেন যুদ্ধের অবসান এবং মার্কিন যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে সাম্প্রতিক যোগাযোগ ও এতে তুরস্কের অবদান নিয়েও আলোচনা করবেন পররাষ্ট্রমন্ত্রীরা। 

২০২২ সালের মার্চ মাসের মতো রাশিয়া ও ইউক্রেনের মধ্যে ভবিষ্যত আলোচনা নিয়ে তুরস্কের প্রস্তুতিও তুলে ধরা হবে আলোচনায়। 

সূত্র জানিয়েছে, আলোচনার সময় সিরিয়া এবং মধ্যপ্রাচ্যসহ আঞ্চলিক ও বৈশ্বিক বিষয়গুলোও আলোচনা করা হবে। ফিদান ‘সন্ত্রাসী বাহিনী’ থেকে সিরিয়াকে মুক্ত করার আঙ্কারার প্রস্তাব তুলে ধরবেন এবং সিরিয়ার আঞ্চলিক অখণ্ডতা এবং রাজনৈতিক ঐক্য রক্ষার গুরুত্বের ওপর জোর দেবেন।

এ সময় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী সিরিয়ার আঞ্চলিক অখণ্ডতার জন্য হুমকিস্বরূপ ইসরাইলের আগ্রাসী মনোভাব এবং সিরিয়ার স্থিতিশীলতার কাজেরও ওপরও জোর দিবেন।  এছাড়া ফিদান গাজায় যুদ্ধবিরতি স্থায়ীকরণ ও মানবিক সহায়তা বৃদ্ধির বিষয়েও জোর দেবেন।

লাভরভ শেষবার থ্রি-প্লাস থ্রি আঞ্চলিক সহযোগিতা প্ল্যাটফর্ম সভার অংশ হিসেবে ২০২৪ সালের ১৮ অক্টোবর আঙ্কারা সফরে গিয়েছিলেন।  আর ফিদান ও লাভরভ শেষবার চলতি বছরের ২০ ফেব্রুয়ারি জোহানেসবার্গে জি-২০ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে সাক্ষাৎ করেছিলেন।

Advertisement

রুশ পররাষ্ট্রমন্ত্রী তুরস্ক

Advertisement

আরও পড়ুন

পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে দফায় দফায় সংঘর্ষ

পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে দফায় দফায় সংঘর্ষ

হাজারেরও বেশি ড্রোন দিয়ে রাশিয়ায় ভয়াবহ হামলা চালাল ইউক্রেন

হাজারেরও বেশি ড্রোন দিয়ে রাশিয়ায় ভয়াবহ হামলা চালাল ইউক্রেন

ইরানের সঙ্গে সীমান্ত বাণিজ্য বন্ধ করল পাকিস্তান, বড় সংকটের আভাস

ইরানের সঙ্গে সীমান্ত বাণিজ্য বন্ধ করল পাকিস্তান, বড় সংকটের আভাস

প্রেসিডেন্টের পদত্যাগ দাবিতে তিউনিসিয়ায় হাজারো মানুষের বিক্ষোভ

প্রেসিডেন্টের পদত্যাগ দাবিতে তিউনিসিয়ায় হাজারো মানুষের বিক্ষোভ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম