Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

কুম্ভমেলা থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত ৬

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ০১:১০ পিএম

কুম্ভমেলা থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত ৬

ছবি: সংগৃহীত

Advertisement

ভারতের মধ্যপ্রদেশের জবলপুর জেলায় প্রয়াগরাজের মহাকুম্ভমেলা থেকে ফেরার পথে একটি বাসের সঙ্গে জিপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ছয়জন নিহত এবং আরও দুজন গুরুতর আহত হয়েছেন।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকালে এ দুর্ঘটনা ঘটে। 

স্থানীয় কর্মকর্তাদের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, দুর্ঘটনায় নিহতরা কর্ণাটকের বেলাগাভি জেলার গোকাক তালুকের বাসিন্দা।  তাদের নাম বালচন্দ্র গৌড়, সুনীল শেদাশালে, বাসভরাজ কুর্নি, বাসভরাজ দোদ্দামণি, ইরান্না শেবিনাকাট্টি এবং বিরূপাক্ষ গুমাত্তি বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ জানিয়েছে, গত ১৮ ফেব্রুয়ারি উত্তরপ্রদেশের প্রয়াগরাজে চলমান মহাকুম্ভের জন্য তারা গোকাক থেকে রওনা হয়েছিলেন।

জবলপুরের কালেক্টর দীপক সাক্সেনা জানিয়েছেন, কর্ণাটকের খিতোলা থানা সীমানার অধীন পাহরেভা গ্রামের কাছে দুর্ঘটনাটি ঘটে।

তিনি জানান, জিপের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। ফলে গাড়িটি প্রথমে রাস্তার বিভাজকে একটি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে হাইওয়ের অন্যপাশে ছিটকে পড়ে।  এ সময় বিপরীত দিক থেকে আসা একটি বাসের সঙ্গে ধাক্কা খায় জিপটি। 

পুলিশ কর্মকর্তারা জানান, ঘটনাস্থলেই ছয়জন মারা যান। আরও দুজন আহত হন। আহতদের সিহোরা শহরের একটি মেডিকেল সেন্টারে প্রাথমিক চিকিৎসার পর তাদের জবলপুর মেডিকেল কলেজে রেফার্ড করা হয়েছে। 

দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই কালেক্টর এবং পুলিশ সুপার ঘটনাস্থলে পৌঁছান।

Advertisement

কুম্ভমেলা সড়ক দুর্ঘটনায় নিহত

Advertisement

আরও পড়ুন

পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে দফায় দফায় সংঘর্ষ

পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে দফায় দফায় সংঘর্ষ

হাজারেরও বেশি ড্রোন দিয়ে রাশিয়ায় ভয়াবহ হামলা চালাল ইউক্রেন

হাজারেরও বেশি ড্রোন দিয়ে রাশিয়ায় ভয়াবহ হামলা চালাল ইউক্রেন

ইরানের সঙ্গে সীমান্ত বাণিজ্য বন্ধ করল পাকিস্তান, বড় সংকটের আভাস

ইরানের সঙ্গে সীমান্ত বাণিজ্য বন্ধ করল পাকিস্তান, বড় সংকটের আভাস

প্রেসিডেন্টের পদত্যাগ দাবিতে তিউনিসিয়ায় হাজারো মানুষের বিক্ষোভ

প্রেসিডেন্টের পদত্যাগ দাবিতে তিউনিসিয়ায় হাজারো মানুষের বিক্ষোভ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম