Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

গুয়ান্তানামো বে পরিদর্শনে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৩০ এএম

গুয়ান্তানামো বে পরিদর্শনে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

ছবি: সংগৃহীত

Advertisement

কিউবার নৌ স্টেশন গুয়ান্তানামো বে পরিদর্শন করেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। স্থানীয় সময় মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) তিনি নৌ স্টেশনটি পরিদর্শনে যান। 

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু। 

মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ জানান, আমেরিকার দক্ষিণ সীমান্তের বিরুদ্ধে যুদ্ধের প্রথম সারির নৌ স্টেশন গুয়ান্তানামো বে-তে পৌঁছেছেন। 

হেগসেথ বলেন, ‘মার্কিন সার্বভৌম ভূখণ্ডের সুরক্ষা পেন্টাগনের লক্ষ্য। সীমান্ত নিরাপত্তা সংক্রান্ত প্রেসিডেন্ট ট্রাম্পের নির্বাহী আদেশ বাস্তবায়নের জন্য বিভাগটি দ্রুত পদক্ষেপ নিয়েছে। ’

ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী হিসেবে অনুমোদন পাওয়ার পর এই প্রথম গুয়ান্তানামো বে সফর করলেন হেগসেথ।  তিনি এ সময় ‘বিপজ্জনক অবৈধ অভিবাসীদের গ্রেফতার এবং নির্বাসনে সরাসরি সমর্থন করছেন’ এমন সদস্যদের সঙ্গে দেখা করেন। 

এর আগে গত মাসে, ট্রাম্প গুয়ান্তানামো বে-তে একটি বন্দি শিবির নির্মাণের নির্দেশ দিয়েছিলেন।  যাতে সেখানে মার্কিনিদের জন্য ‘হুমকিস্বরূপ সবচেয়ে খারাপ’ কমপক্ষে ৩০ হাজার অপরাধী অবৈধ অভিবাসীদের রাখা যায়।

তখন থেকে হোয়াইট হাউস ট্রাম্পের গণ-নির্বাসন পরিকল্পনার অংশ হিসেবে ‘উচ্চ হুমকি’ এবং ‘অপরাধী’ হিসেবে চিহ্নিত অননুমোদিত অভিবাসীদের কিউবার শিবিরে পাঠানো শুরু করেছে। 

Advertisement

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী গুয়ান্তানামো বে

Advertisement

আরও পড়ুন

পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে দফায় দফায় সংঘর্ষ

পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে দফায় দফায় সংঘর্ষ

হাজারেরও বেশি ড্রোন দিয়ে রাশিয়ায় ভয়াবহ হামলা চালাল ইউক্রেন

হাজারেরও বেশি ড্রোন দিয়ে রাশিয়ায় ভয়াবহ হামলা চালাল ইউক্রেন

ইরানের সঙ্গে সীমান্ত বাণিজ্য বন্ধ করল পাকিস্তান, বড় সংকটের আভাস

ইরানের সঙ্গে সীমান্ত বাণিজ্য বন্ধ করল পাকিস্তান, বড় সংকটের আভাস

প্রেসিডেন্টের পদত্যাগ দাবিতে তিউনিসিয়ায় হাজারো মানুষের বিক্ষোভ

প্রেসিডেন্টের পদত্যাগ দাবিতে তিউনিসিয়ায় হাজারো মানুষের বিক্ষোভ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম