Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

পাকিস্তানে সেনানিবাসে আত্মঘাতী বোমা হামলায় নিহত ১১

Advertisement

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ মার্চ ২০২৫, ০৭:৫৯ এএম

পাকিস্তানে সেনানিবাসে আত্মঘাতী বোমা হামলায় নিহত ১১

Advertisement

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের বান্নু সেনানিবাসে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১১ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়ছেনে আরও ৩০ জন।

মঙ্গলবার ইফতারের পরের সামরিক স্থাপনা এই এ হামলার ঘটনা ঘটে। দেশটির উত্তর-পশ্চিমের বান্নু শহরের ওই সেনানিবাসের দেয়ালে বিস্ফোরক বোঝাই দুটি গাড়ি দিয়ে এ হামলা চালানো হয়। খবর রয়টার্সের।

উদ্ধারকারীদের বরাতে ডনের খবরে ঘটনাস্থল থেকে ১১টি দেহ ও আহত ৩০ জনকে হাসপাতালে নিয়ে যাওয়ার তথ্য দেওয়া হয়েছে।

নিহতদের মধ্যে দুই শিশুসহ তিন নারী থাকার তথ্য দিয়েছে পাকিস্তানের বিভিন্ন সংবাদমাধ্যম। আহতদের স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে।

পাকিস্তানের উত্তর-পশ্চিমের এই শহরের ওই সেনানিবাসের দেয়ালে বিস্ফোরক বোঝাই দুটি গাড়ি দিয়ে এ হামলা চালানো হয় বলে পুলিশ কর্মকর্তারা জানান।

নাম প্রকাশ করতে না চেয়ে একজন সেনা কর্মকর্তা বলেন, জঙ্গিরা দুটি বিস্ফোরক বোঝাই বাহন নিয়ে ওই স্থাপনার দেয়ালে হামলে পড়ে। তবে ওই আক্রমণ প্রতিহত করার দাবি করেন তিনি। বিস্ফোরণের পর গোলাগুলিতে ছয় জঙ্গি নিহত হয়।

রয়টার্স লিখেছে, এখনো এ হামলার দায় কেউ স্বীকার করেনি। সাম্প্রতিক বছরগুলোতে আফগান সীমান্তের কাছের শহরগুলোতে পাকিস্তানের পুলিশ ও সামরিক স্থাপনায় পাকিস্তানি তালিবান (টিটিপি) নামের ইসলামি জঙ্গি গ্রুপের হামলা বেড়েছে।

পাকিস্তানের স্বরাষ্টমন্ত্রী মহসিন নকভি এ ঘটনার নিহত সেনা সদস্যদের জন্য শোক প্রকাশ করে বলেছেন, হামলায় টিটিপির ছয় জঙ্গি নিহত হয়েছেন।

Advertisement

পাকিস্তান আত্মঘাতী পাখতুনখাওয়া

Advertisement

আরও পড়ুন

পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে দফায় দফায় সংঘর্ষ

পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে দফায় দফায় সংঘর্ষ

হাজারেরও বেশি ড্রোন দিয়ে রাশিয়ায় ভয়াবহ হামলা চালাল ইউক্রেন

হাজারেরও বেশি ড্রোন দিয়ে রাশিয়ায় ভয়াবহ হামলা চালাল ইউক্রেন

ইরানের সঙ্গে সীমান্ত বাণিজ্য বন্ধ করল পাকিস্তান, বড় সংকটের আভাস

ইরানের সঙ্গে সীমান্ত বাণিজ্য বন্ধ করল পাকিস্তান, বড় সংকটের আভাস

প্রেসিডেন্টের পদত্যাগ দাবিতে তিউনিসিয়ায় হাজারো মানুষের বিক্ষোভ

প্রেসিডেন্টের পদত্যাগ দাবিতে তিউনিসিয়ায় হাজারো মানুষের বিক্ষোভ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম