Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

ইসরাইলে প্রবেশের চেষ্টাকালে জর্ডানে ভারতীয় নাগরিককে গুলি করে হত্যা

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৫ মার্চ ২০২৫, ০৮:২৪ এএম

ইসরাইলে প্রবেশের চেষ্টাকালে জর্ডানে ভারতীয় নাগরিককে গুলি করে হত্যা

নিহত থমাস গ্যাব্রিয়েল পেরেরা। ছবি: সংগৃহীত

Advertisement

অবৈধভাবে ইসরাইলে প্রবেশের চেষ্টা করায় জর্ডানের নিরাপত্তা বাহিনী এক ভারতীয় নাগরিককে গুলি করে হত্যা করেছে। গত মাসে কারকাক জেলায় ঘটে যাওয়া এই ঘটনায় নিহত ব্যক্তি ভারতের কেরালা রাজ্যের বাসিন্দা ছিলেন।  নিরাপত্তা বাহিনী তাকে থামানোর চেষ্টা করলেও সতর্কতা উপেক্ষা করায় গুলি চালানো হয়, যেখানে তিনি ঘটনাস্থলেই মারা যান।  

গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, নিহত ব্যক্তির নাম থমাস গ্যাব্রিয়েল পেরেরা (৪৭), যিনি ভারতের কেরালা রাজ্যের থুম্বার বাসিন্দা। পেরেরা ৫ ফেব্রুয়ারি পর্যটক ভিসায় চার সদস্যের একটি দলের সঙ্গে জর্ডানে আসেন। তার এক সঙ্গী এডিসনসহ তারা দুজন জর্ডানে কর্মরত আরেক ভারতীয় নাগরিকের মাধ্যমে ইসরাইলে কাজের প্রলোভনে পড়েছিলেন।  

প্রতিবেদন অনুযায়ী, পেরেরা ও এডিসন ভারতে অটোরিকশা চালাতেন। তাদেরকে ইসরাইলে প্রতি মাসে ৩,৫০,০০০ রুপি ($৪,০১১) বেতনের চাকরির প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। এই সুযোগের জন্য তারা আগাম ২,১০,০০০ রুপি ($২,৪০৬) পরিশোধ করেছিলেন এবং চাকরি পাওয়ার পর প্রতি মাসে আরও ৫০,০০০ রুপি ($৫৭৩) পরিশোধ করতে রাজি হন।

কেন তারা বৈধ প্রক্রিয়া না মেনে সীমান্ত পেরোনোর চেষ্টা করেছিলেন, তা এখনও স্পষ্ট নয়। তবে ১০ ফেব্রুয়ারি তারা জর্ডান-ইসরাইল সীমান্ত অতিক্রমের চেষ্টা করলে জর্ডানের নিরাপত্তা বাহিনী গুলি চালায়।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস পেরেরা পরিবারের সূত্র উল্লেখ করে জানায়, জর্ডানে নিযুক্ত ভারতীয় দূতাবাস তাদের পাঠানো এক চিঠিতে জানিয়েছে, ‘থমাস ও আরও একজন ব্যক্তি কারকাক জেলায় জর্ডান সীমান্ত পার হওয়ার চেষ্টা করছিলেন। নিরাপত্তা বাহিনী তাদের থামানোর চেষ্টা করে, কিন্তু তারা সতর্কতা উপেক্ষা করেন। এরপরই গার্ডরা গুলি চালায়। একটি গুলি থমাসের মাথায় লাগে এবং ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে তার মরদেহ স্থানীয় হাসপাতালে নেওয়া হয়।’

এডিসনও গুলিবিদ্ধ হন এবং কয়েকদিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর জ্ঞান ফেরে। পরে তার বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আইনি ব্যবস্থা নেওয়া হয়। ২৮ ফেব্রুয়ারি তাকে ভারতে ফেরত পাঠানো হয়।

রোববার এক বিবৃতিতে জর্ডানে ভারতীয় দূতাবাস এক্স (সাবেক টুইটার)-এ জানায়, ‘দুর্ভাগ্যজনক পরিস্থিতিতে এক ভারতীয় নাগরিকের মৃত্যু সম্পর্কে আমরা অবগত হয়েছি। দূতাবাস মৃতের পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছে এবং মরদেহ দেশে ফেরত পাঠানোর বিষয়ে জর্ডান কর্তৃপক্ষের সঙ্গে কাজ করছে।’

Advertisement

ইসরাইল ভারতীয় নাগরিক জর্ডান অনুপ্রবেশ

Advertisement

আরও পড়ুন

পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে দফায় দফায় সংঘর্ষ

পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে দফায় দফায় সংঘর্ষ

হাজারেরও বেশি ড্রোন দিয়ে রাশিয়ায় ভয়াবহ হামলা চালাল ইউক্রেন

হাজারেরও বেশি ড্রোন দিয়ে রাশিয়ায় ভয়াবহ হামলা চালাল ইউক্রেন

ইরানের সঙ্গে সীমান্ত বাণিজ্য বন্ধ করল পাকিস্তান, বড় সংকটের আভাস

ইরানের সঙ্গে সীমান্ত বাণিজ্য বন্ধ করল পাকিস্তান, বড় সংকটের আভাস

প্রেসিডেন্টের পদত্যাগ দাবিতে তিউনিসিয়ায় হাজারো মানুষের বিক্ষোভ

প্রেসিডেন্টের পদত্যাগ দাবিতে তিউনিসিয়ায় হাজারো মানুষের বিক্ষোভ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম