Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

হুথিদের ফের ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা যুক্তরাষ্ট্রের

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৫ মার্চ ২০২৫, ০৮:৫১ এএম

হুথিদের ফের ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা যুক্তরাষ্ট্রের

ছবি: সংগৃহীত

Advertisement

ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথিকে ফের ‘বিদেশি সন্ত্রাসী সংগঠনের তালিকাভুক্ত করেছে যুক্তরাষ্ট্র।স্থানীয় সময় মঙ্গলবার (৪ মার্চ) এ ঘোষণা দিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর।  এর আগে, জানুয়ারি মাসে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুথিদের ‘সন্ত্রাসী সংগঠনে’র তালিকায় যুক্ত করার আদেশ দেন। 

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা। 

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ‘মধ্যপ্রাচ্যে আমেরিকান বেসামরিক ও নিরাপত্তা কর্মীদের সুরক্ষা, আমাদের নিকটতম আঞ্চলিক অংশীদারদের নিরাপত্তা এবং বৈশ্বিক সামুদ্রিক বাণিজ্যের স্থিতিশীলতার জন্য হুথিদের কার্যক্রম হুমকিস্বরূপ।’

তিনি বলেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্র বৈধ আন্তর্জাতিক ব্যবসা-বাণিজ্যের চর্চার নামে হুথিদের মতো সন্ত্রাসী সংগঠনের সঙ্গে জড়িত কোনও দেশকে সহ্য করবে না। ’

হুথিকে নতুন করে বিদেশি সন্ত্রাসী সংগঠনের তালিকায় যুক্ত করায় সংগঠনটির বিরুদ্ধে কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করবে ওয়াশিংটন। সন্ত্রাসী সংগঠন হিসাবে ঘোষণা দেওয়ায় এই গোষ্ঠীর সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য দেশ ও সংগঠনের বিরুদ্ধেও মার্কিন আইনে ব্যবস্থা নিতে পারবে যুক্তরাষ্ট্র।

উল্লেখ্য, এর আগে গত বছরের জানুয়ারিতে হুথি বিদ্রোহীদের ‘সন্ত্রাসী সংগঠন’ হিসাবে ঘোষণা দিয়েছিল যুক্তরাষ্ট্র।

Advertisement

হুথি যুক্তরাষ্ট্র

Advertisement

আরও পড়ুন

পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে দফায় দফায় সংঘর্ষ

পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে দফায় দফায় সংঘর্ষ

হাজারেরও বেশি ড্রোন দিয়ে রাশিয়ায় ভয়াবহ হামলা চালাল ইউক্রেন

হাজারেরও বেশি ড্রোন দিয়ে রাশিয়ায় ভয়াবহ হামলা চালাল ইউক্রেন

ইরানের সঙ্গে সীমান্ত বাণিজ্য বন্ধ করল পাকিস্তান, বড় সংকটের আভাস

ইরানের সঙ্গে সীমান্ত বাণিজ্য বন্ধ করল পাকিস্তান, বড় সংকটের আভাস

প্রেসিডেন্টের পদত্যাগ দাবিতে তিউনিসিয়ায় হাজারো মানুষের বিক্ষোভ

প্রেসিডেন্টের পদত্যাগ দাবিতে তিউনিসিয়ায় হাজারো মানুষের বিক্ষোভ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম