Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

রোহিঙ্গাদের জন্য ৭৩ মিলিয়ন ডলার সহায়তার ঘোষণা যুক্তরাষ্ট্রের

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৮ মার্চ ২০২৫, ১১:০১ এএম

রোহিঙ্গাদের জন্য ৭৩ মিলিয়ন ডলার সহায়তার ঘোষণা যুক্তরাষ্ট্রের

ছবি: সংগৃহীত

Advertisement

রোহিঙ্গাদের জন্য নতুন করে ৭৩ মিলিয়ন ডলার আর্থিক সহায়তা দেবে যুক্তরাষ্ট্র।  স্থানীয় সময় বৃহস্পতিবার (২৭ মার্চ)  জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির মাধ্যমে এই সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে ট্রাম্প প্রশাসন। 

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, ট্রাম্প প্রশাসন জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির মাধ্যমে এই সহায়তা দেবে।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস সামাজিক যোগাযোগমাধ্যম এক্স পোস্টে লেখেন, ‘বিশ্ব খাদ্য কর্মসূচির মাধ্যমে এই খাদ্য ও পুষ্টি সহায়তা ১০ লক্ষাধিক মানুষের জন্য অত্যন্ত প্রয়োজনীয় খাদ্য ও পুষ্টি সহায়তা প্রদান করবে।  ’

তিনি আরও লেখেন, ‘বোঝা ভাগ করে নিতে এই ধরনের জীবন রক্ষাকারী সহায়তায় এগিয়ে আসা গুরুত্বপূর্ণ। ’

এর আগে জাতিসংঘের দুটি সংস্থা সতর্ক করেছিল, তহবিল ঘাটতি কারণে মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত হয়ে গত আট বছর ধরে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের রেশন কমে যাবে।

রোহিঙ্গাদের সবচেয়ে বেশি সাহায্যকারী দেশ যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তরের তথ্য অনুযায়ী, ২০১৭ সাল থেকে ওয়াশিংটন প্রায় দুই দশমিক ৪ বিলিয়ন ডলার দিয়েছে।

কিন্তু জানুয়ারিতে ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর তহবিল স্থগিতাদেশের কারণে অন্তত পাঁচটি হাসপাতাল তাদের পরিষেবা কমাতে বাধ্য হয়েছে।

ট্রাম্প এবং তার বিলিয়নিয়ার মিত্র ইলন মাস্ক মার্কিন যুক্তরাষ্ট্রের প্রধান বৈদেশিক সাহায্য সংস্থা ইউএসএআইডি বন্ধ করে এর অবশিষ্ট অংশগুলোকে পররাষ্ট্র দপ্তরের সঙ্গে একীভূত করার উদ্যোগ নিয়েছেন, শত শত কর্মকর্তা-কর্মচারী ও চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত কর্মীকে বরখাস্ত করেছেন এবং বিশ্বজুড়ে কয়েক কোটি মানুষ যে পরিষেবাগুলোর ওপর নির্ভরশীল, সেগুলোর জন্য বরাদ্দকৃত বিলিয়ন ডলার বাতিল করেছেন।

চলতি মাসের শুরুতে রয়টার্স জানিয়েছিল, ইউএসএআইডি ভেঙে দেওয়ার তদারকি করা ট্রাম্প প্রশাসনের একজন কর্মকর্তা রোহিঙ্গাদের জন্য সাহায্য পর্যায়ক্রমে বন্ধ করার প্রস্তাব করেছিলেন।

Advertisement

রোহিঙ্গা যুক্তরাষ্ট্র

Advertisement

আরও পড়ুন

১৭০ কিমি বেগে আঘাত হানল হ্যারিকেন ‘ইসাইয়াস’

১৭০ কিমি বেগে আঘাত হানল হ্যারিকেন ‘ইসাইয়াস’

মুক্তি পেলেন বামপন্থী ছাত্রনেত্রী নেহা বোরা

মুক্তি পেলেন বামপন্থী ছাত্রনেত্রী নেহা বোরা

রাহুল গান্ধী মোদি সরকারের পতন অনিবার্য

মোদি সরকারের পতন অনিবার্য

তুরস্কে ১৫ বছরের কম বয়সিদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ

তুরস্কে ১৫ বছরের কম বয়সিদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম