Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের রণতরীতে আবারও ইয়ামেনের হামলা

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০২ এপ্রিল ২০২৫, ১২:৪০ পিএম

যুক্তরাষ্ট্রের রণতরীতে আবারও ইয়ামেনের হামলা

Advertisement

ইয়ামেনি আর্মড ফোর্স যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস হ্যারি এস ট্রুম্যানে মিসাইল আর ড্রোন হামলা চালিয়েছে। এ হামলা হয়েছে রণতরীটি যখন লোহিত সাগর পাড়ি দিচ্ছিল ঠিক তখন। বিষয়টি নিশ্চিত করেছেন মিলিটারির একজন মুখপাত্র।

ব্রিগ্রেডিয়ার ইয়াহইয়া সারি জানান যে শেষ ২৪ ঘণ্টায় এটি তাদের তৃতীয় হামলা। শত্রুর অবস্থানের বিরুদ্ধে ইয়ামেনের পদক্ষেপের অংশ এটি। 

এই উত্তেজনা বেড়ে যায় যখন মার্কিন যুক্তরাষ্ট্র সানা, সা’দা ও হুদাইদায় একাধিক বিমান হামলা চালায়। সেখানে তিনজন বেসামরিক নাগরিক নিহত হন।  

লোহিত সাগরজুড়ে তাই এখন নতুন উত্তেজনা দেখা যাচ্ছে। ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলন হুঁশিয়ারি দিয়েছে, যতদিন ‘জায়োনিস্ট শাসনব্যবস্থা’ গাজা অবরুদ্ধ করে রাখবে, ততদিন জাহাজ ও দখলকৃত ভূখণ্ডে হামলা চলবে। 

ইয়েমেনিরা ফিলিস্তিনের সংগ্রামের প্রতি তাদের পূর্ণ সমর্থন ঘোষণা করেছে, বিশেষ করে ৭ অক্টোবর গাজায় যুদ্ধ শুরুর পর থেকে। ওইদিন ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন ‘অপারেশন আল-আকসা স্টর্ম’ নামে এক পাল্টা অভিযান চালায়, যা দখলদার শাসনের বিরুদ্ধে প্রতিরোধের প্রতীক হয়ে উঠেছে।

Advertisement

মধ্যপ্রাচ্য যুক্তরাষ্ট্র

Advertisement

আরও পড়ুন

স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের প্রস্তাব নাকচ করলেন ম্যাক্রোঁ

স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের প্রস্তাব নাকচ করলেন ম্যাক্রোঁ

গ্রিসের ফিলিস্তিনপন্থি এলাকায় বাড়ি কিনছে ইসরাইলিরা

গ্রিসের ফিলিস্তিনপন্থি এলাকায় বাড়ি কিনছে ইসরাইলিরা

বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম

বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম

পাকিস্তানে সন্ত্রাসবিরোধী অভিযানে মেজরসহ নিহত ৫

পাকিস্তানে সন্ত্রাসবিরোধী অভিযানে মেজরসহ নিহত ৫

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম