Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

গাজায় যুদ্ধ ও অবরোধ বাড়ানোর ঘোষণা নেতানিয়াহুর

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৫, ১১:১৩ এএম

গাজায় যুদ্ধ ও অবরোধ বাড়ানোর ঘোষণা নেতানিয়াহুর

Advertisement

ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ঘোষণা করেছেন যে, ইসরাইলি দখলদার সেনাবাহিনী গাজার মোরাগ করিডরের নিয়ন্ত্রণ নেবে। এটি ফিলাদেলফি করিডরের মতোই ইসরাইলের দখলে থাকবে।

নেতানিয়াহু বলেন, ‘আমরা মোরাগ করিডরের নিয়ন্ত্রণ নিচ্ছি, যা একটি অতিরিক্ত ফিলাদেলফি করিডর হবে।’ ইসরাইলি সংবাদপত্র ইয়েদিয়োথ আহরোনোথ জানিয়েছে, তিনি এক ভিডিও বার্তায় এ কথা বলেছেন।

তিনি আরও জানান, মঙ্গলবার রাতে সেনাবাহিনী মোরাগ করিডর দখলের চেষ্টা চালিয়েছে।

গাজার দক্ষিণাঞ্চলের খান ইউনিস ও রাফাহর মধ্যে অবস্থিত এই করিডরের নামকরণ করা হয়েছে ২০০৫ সালে খালি করা একটি ইসরাইলি বসতির নামে। ফিলাদেলফি করিডর, যা গাজা ও মিশরের সীমান্ত বরাবর, ২০২৪ সালের মে মাস থেকে ইসরাইলের দখলে রয়েছে।

নেতানিয়াহু বলেন, ‘আমরা গাজায় ধাপে ধাপে যুদ্ধ ও অবরোধ বাড়াবো, যতক্ষণ না আমাদের জিম্মিদের ফিরিয়ে আনতে পারি।’ ইসরাইলি হিসাব অনুযায়ী, গাজায় এখনো ৫৯ জন ইসরাইলি বন্দি রয়েছেন, যাদের মধ্যে ২৪ জন জীবিত বলে মনে করা হচ্ছে।

অন্যদিকে, ইসরাইলি কারাগারে ৯,৫০০-এর বেশি ফিলিস্তিনি বন্দি রয়েছেন। তারা নির্যাতন, অনাহার ও চিকিৎসা অবহেলার শিকার হচ্ছেন, যা ইতোমধ্যে অনেকের মৃত্যুর কারণ হয়েছে বলে ফিলিস্তিনি ও ইসরাইলি মানবাধিকার সংস্থাগুলোর প্রতিবেদন বলছে।

Advertisement

বেঞ্জামিন নেতানিয়াহু ইসরাইল গাজা

Advertisement

আরও পড়ুন

স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের প্রস্তাব নাকচ করলেন ম্যাক্রোঁ

স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের প্রস্তাব নাকচ করলেন ম্যাক্রোঁ

গ্রিসের ফিলিস্তিনপন্থি এলাকায় বাড়ি কিনছে ইসরাইলিরা

গ্রিসের ফিলিস্তিনপন্থি এলাকায় বাড়ি কিনছে ইসরাইলিরা

বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম

বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম

পাকিস্তানে সন্ত্রাসবিরোধী অভিযানে মেজরসহ নিহত ৫

পাকিস্তানে সন্ত্রাসবিরোধী অভিযানে মেজরসহ নিহত ৫

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম