Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

শুল্ক স্থগিতের কথা ভাবছেন না ট্রাম্প

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৫, ১২:২৯ পিএম

শুল্ক স্থগিতের কথা ভাবছেন না ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

Advertisement

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি শুল্ক স্থগিতের কথা ভাবছেন না। তবে তিনি দেশগুলোর সঙ্গে আলোচনার জন্য উন্মুক্ত বলেও ইঙ্গিত দিয়েছেন।  

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আনাদোলু এজেন্সি।

স্থানীয় সময় সোমবার (৭ এপ্রিল) ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন।  এ সময় তাকে শুল্ক স্থগিত করার সম্ভাব্য স্থগিতাদেশ সম্পর্কে জিজ্ঞাসা করা হলে ট্রাম্প বলেন, ‘আমরা তা ভাবছি না। ’

তিনি বলেন, ‘অনেক দেশ আমাদের সঙ্গে চুক্তি করতে আসছে এবং তারা ন্যায্য চুক্তি করবে এবং কিছু ক্ষেত্রে, তারা উল্লেখযোগ্য শুল্ক প্রদান করবে। ন্যায্য চুক্তি হবে। ’

গত বুধবার, ট্রাম্প সমস্ত আমদানির ওপর ন্যূনতম ১০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেন।  এছাড়া চীন এবং  ইউরোপীয় ইউনিয়নসহ মার্কিন যুক্তরাষ্ট্রের বৃহত্তম বাণিজ্যিক অংশীদারদের ওপর আরও উচ্চতর পারস্পরিক শুল্ক আরোপের ঘোষণাও দেন।  

তিনি সাংবাদিকদের জানান, তিনি সোমবার সকালে জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে কথা বলেছেন।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমি একটা কথা বলেছি। তোমাদের দেশকে উন্মুক্ত করতে হবে, কারণ আমরা জাপানে কোনো গাড়ি বিক্রি করি না বরং তারা আমাদের দেশে লক্ষ লক্ষ গাড়ি বিক্রি করে। ’

ট্রাম্প জোর দিয়ে বলেন, ‘কার্যত প্রতিটি দেশই আমেরিকার সঙ্গে আলোচনা করতে চায়, যার মধ্যে ইসরাইলও রয়েছে, যাদের পণ্যের ওপর ১৭ শতাংশ মার্কিন শুল্কারোপের সম্মুখীন। ’

তিনি বলেন, ‘আমেরিকা হয়তো ইসরাইলের ওপর শুল্ক কমাবে না। ’

তিনি আরও বলেন, ‘আমরা একটি সম্পূর্ণ নতুন বাণিজ্যের কথা বলছি। এটি হতেও পারে, নাও পারে।  ভুলে যেয়েন না, আমরা ইসরাইলকে অনেক সাহায্য করি।  আপনারা জানেন আমরা ইসরাইলকে বছরে চার বিলিয়ন ডলার দেই। এটা অনেক। ’

এ সময় নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি দূর করার প্রতিশ্রুতি দেন। 

Advertisement

ডোনাল্ড ট্রাম্প শুল্ক স্থগিত

Advertisement

আরও পড়ুন

‘ভারত বাংলাদেশ নয়, আবার ফ্রান্সও নয়’

‘ভারত বাংলাদেশ নয়, আবার ফ্রান্সও নয়’

একযোগে মধ্যপ্রাচ্যের ৩ দেশের দূতাবাস থেকে সতর্কতা জারি করল যুক্তরাষ্ট্র

একযোগে মধ্যপ্রাচ্যের ৩ দেশের দূতাবাস থেকে সতর্কতা জারি করল যুক্তরাষ্ট্র

শেষ রক্ষা হলো না শ্রফের ওপর ৩ হামলাকারীর, যেভাবে ধরা পড়লেন, কারা তারা

শেষ রক্ষা হলো না শ্রফের ওপর ৩ হামলাকারীর, যেভাবে ধরা পড়লেন, কারা তারা

পাকিস্তানে ঐতিহাসিক রামলীলা মন্দির বন্ধ ঘোষণা

পাকিস্তানে ঐতিহাসিক রামলীলা মন্দির বন্ধ ঘোষণা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম