Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

ইসরাইলি-মার্কিন জিম্মিদের সঙ্গে ‘যোগাযোগ বিচ্ছিন্ন’, দাবি হামাসের

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৫, ১১:১৩ এএম

ইসরাইলি-মার্কিন জিম্মিদের সঙ্গে ‘যোগাযোগ বিচ্ছিন্ন’, দাবি হামাসের

ছবি: সংগৃহীত

Advertisement

অবরুদ্ধ গাজায় বিমান হামলার পর ইসরাইলি-মার্কিন জিম্মি এডান আলেকজান্ডারকে হেফাজাতে রাখা দলের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে বলে জানিয়েছে হামাস।-খবর এএফপির

এজ্জেদিন আল-কাসসাম ব্রিগেডের মুখপাত্র আবু ওবাইদা তার টেলিগ্রাম চ্যানেলে এসব কথা বলেন।

তিনি বলেন, আমরা ঘোষণা করছি যে মার্কিন সেনা এডান আলেকজান্ডারকে হেফাজাতে রাখা দলের সঙ্গে হামলার পর আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আমরা এখনও এই মুহূর্তে তাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি।

এর আগে ব্রিগেড গত শনিবার একটি ভিডিও প্রকাশ করে হামাস। যেখানে আলেকজান্ডারকে জীবিত দেখানো হয়েছে, যেখানে তিনি তার মুক্তি নিশ্চিত করতে ব্যর্থ হওয়ার জন্য ইসরাইলি সরকারের সমালোচনা করেছেন।

প্রসঙ্গত, ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইলে হামলা করে হামাস। ওই হামলায় ইসরাইলের ১১৩৯ জন নিহত হয়। সেইসঙ্গে দুই শতাধিক ইসরাইলিকে বন্দি করে হামাস।  সেই সময় ইসরাইলে হামলার সময় আলেকজান্ডার গাজা সীমান্তে একটি অভিজাত পদাতিক ইউনিটে এক সৈনিক হিসেবে কর্মরত ছিলেন।

সম্প্রতি যুদ্ধবিরতির মাধ্যমে বেশ কয়েকজন ইসরাইলি বন্দিকে মুক্তি দেয় হামাস। বিনিময়ে ফিলিস্তিনি বন্দিদের ফেরত নেয় তারা। তবে গত ১৮ মার্চ হঠাৎ যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরাইল। ফের হামলার শুরু করে গাজায়। নিহত হন অনেক মানুষ। 

এই পরিস্থিতিতে হামাস জানিয়েছে, যদি গাজায় একটি ‘গুরুতর ও স্থায়ী’ যুদ্ধবিরতির নিশ্চয়তা দেওয়া হয়, তবে তারা ইসরাইলের বন্দিদের মুক্তি দিতে প্রস্তুত। হামাসের সিনিয়র নেতা তাহের আল-নুনু বলেন, তারা যুদ্ধবিরতি, গাজা থেকে ইসরাইলি সেনা প্রত্যাহার এবং পর্যাপ্ত মানবিক সহায়তা প্রবেশের নিশ্চয়তার বিনিময়ে সমস্ত বন্দি ইসরাইলিকে মুক্তি দিতে রাজি।

এদিকে, হামাসকে যুদ্ধবিরতির একটি নতুন প্রস্তাব দিয়েছে ইসরাইল। প্রস্তাব অনুযায়ী, হামাস ১০ জন জীবিত বন্দিকে মুক্তি দেবে আর যুক্তরাষ্ট্র এ প্রক্রিয়ার দ্বিতীয় ধাপে যুদ্ধবিরতির বিষয়ে আলোচনায় প্রবেশের জন্য ইসরাইলের পক্ষ থেকে গ্যারান্টি দেবে। 

এ আলোচনায় মধ্যস্থতা করছে মিসর ও কাতার, যারা যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথভাবে গাজায় একটি দীর্ঘমেয়াদি যুদ্ধবিরতির প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

Advertisement

গাজা ইসরাইলি

Advertisement

আরও পড়ুন

দাঙ্গা-লুটপাটে বিপর্যস্ত ফ্রান্স, কারফিউ জারির পথে সরকার

দাঙ্গা-লুটপাটে বিপর্যস্ত ফ্রান্স, কারফিউ জারির পথে সরকার

‘জ্বালানি সংকটের আসল ধাক্কা এখনো দেখেনি বিশ্ব’

‘জ্বালানি সংকটের আসল ধাক্কা এখনো দেখেনি বিশ্ব’

ভারতের সঙ্গে বাংলাদেশে পূজার পরিবেশের কোনো পার্থক্য নেই: দীনেশ ত্রিবেদী

ভারতের সঙ্গে বাংলাদেশে পূজার পরিবেশের কোনো পার্থক্য নেই: দীনেশ ত্রিবেদী

কিউবার সাবেক প্রেসিডেন্ট রাউল কাস্ত্রোর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

কিউবার সাবেক প্রেসিডেন্ট রাউল কাস্ত্রোর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম