Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

কিউবার সাবেক প্রেসিডেন্ট রাউল কাস্ত্রোর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৪৭ পিএম

কিউবার সাবেক প্রেসিডেন্ট রাউল কাস্ত্রোর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

ফিদেল কাস্ত্রোর সঙ্গে তার ভাই রাউল কাস্ত্রো। ফাইল ছবি

Advertisement

১৯৯৬ সালে দুটি সাধারণ বিমান গুলি করে নামিয়ে চারজনকে হত্যার অভিযোগে কিউবার সাবেক প্রেসিডেন্ট ৯৫ বছর বয়সি রাউল কাস্ত্রোর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন যুক্তরাষ্ট্রের মায়ামির একটি আদালত। ফ্লোরিডার আইন প্রয়োগকারী সংস্থার তদন্তের পর আদালত এই সিদ্ধান্ত নেয়। রাউল কাস্ত্রোর বিরুদ্ধে অভিযোগ, তিনি কিউবার গুপ্তচরদের সঙ্গে মিলে এই হত্যাকাণ্ডের ষড়যন্ত্র করেছিলেন।

তদন্তে উঠে এসেছে, কিউবার গোপন সংস্থার দুজন সদস্য মায়ামির একটি সামাজিক সংগঠনে ছদ্মবেশে ঢুকে পড়েছিল। তারা বিমানের ফ্লাইট সংক্রান্ত গোপনীয় তথ্য কিউবা সরকারের কাছে পাঠাত। এমনকি বিমান দুটি ধ্বংস করার ঠিক আগের দিন এক গুপ্তচরকে ফ্লোরিডা থেকে কিউবায় ফিরিয়েও নেওয়া হয়। এসব প্রমাণের ভিত্তিতে মায়ামির আদালত কাস্ত্রোর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার এখতিয়ার পেয়েছে।

ঘটনাটি ঘটেছিল ১৯৯৬ সালের ২৪ ফেব্রুয়ারি। সেদিন কিউবার যুদ্ধবিমান গুলি চালিয়ে দুটি ছোট বিমান ধ্বংস করে দেয়, যার ফলে বিমানে থাকা চারজনই মারা যান। তাদের মধ্যে তিনজন ছিলেন মার্কিন নাগরিক। কিউবার দাবি ছিল, বিমানগুলো তাদের সীমানায় ঢুকে পড়েছিল। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক বিমান সংস্থা তদন্ত করে জানায়, বিমানগুলো আন্তর্জাতিক আকাশসীমাতেই ছিল।

এর আগে চলতি বছরের মে মাসে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ কাস্ত্রোর বিরুদ্ধে মামলা করেছিল। নতুন এই পরোয়ানাটিকে ৩০ বছর আগের সেই ঘটনার বিচারের ক্ষেত্রে একটি বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। প্রয়াত কিউবান নেতা ফিদেল কাস্ত্রোর ভাই রাউল কাস্ত্রো ২০০৮ থেকে ২০১৮ সাল পর্যন্ত কিউবার প্রেসিডেন্ট ছিলেন। তৎকালীন সময়ে তিনি দেশের সামরিক বাহিনীর প্রধানের দায়িত্বে ছিলেন।

সূত্র: আনাদোলু এজেন্সি


Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

কিউবা এরইমধ্যে ‘পতনের মুখে’, দাবি মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর

কিউবা এরইমধ্যে ‘পতনের মুখে’, দাবি মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর

মার্কিন নিষেধাজ্ঞায় পিষ্ট কিউবা, ‘আরেকটি গাজা’ হওয়ার সতর্কবার্তা

মার্কিন নিষেধাজ্ঞায় পিষ্ট কিউবা, ‘আরেকটি গাজা’ হওয়ার সতর্কবার্তা

কিউবায় আবারও ধসে পড়ল জাতীয় বিদ্যুৎ গ্রিড, গভীর হচ্ছে জ্বালানি সংকট

কিউবায় আবারও ধসে পড়ল জাতীয় বিদ্যুৎ গ্রিড, গভীর হচ্ছে জ্বালানি সংকট

জ্বালানি সংকটে আবারও অন্ধকারে ডুবেছে পুরো কিউবা

জ্বালানি সংকটে আবারও অন্ধকারে ডুবেছে পুরো কিউবা

যুক্তরাষ্ট্রের জ্বালানি অবরোধে অচল কিউবার বিদ্যুৎ ব্যবস্থা, দেশজুড়ে অন্ধকার

যুক্তরাষ্ট্রের জ্বালানি অবরোধে অচল কিউবার বিদ্যুৎ ব্যবস্থা, দেশজুড়ে অন্ধকার

প্রায় ১৫০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পে কাঁপল কিউবা

প্রায় ১৫০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পে কাঁপল কিউবা

আরও পড়ুন

‘জ্বালানি সংকটের আসল ধাক্কা এখনো দেখেনি বিশ্ব’

‘জ্বালানি সংকটের আসল ধাক্কা এখনো দেখেনি বিশ্ব’

ভারতের সঙ্গে বাংলাদেশে পূজার পরিবেশের কোনো পার্থক্য নেই: দীনেশ ত্রিবেদী

ভারতের সঙ্গে বাংলাদেশে পূজার পরিবেশের কোনো পার্থক্য নেই: দীনেশ ত্রিবেদী

কিউবার সাবেক প্রেসিডেন্ট রাউল কাস্ত্রোর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

কিউবার সাবেক প্রেসিডেন্ট রাউল কাস্ত্রোর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশিকে অপহরণ, মুক্তিপণ ২ কোটি ২৩ লাখ টাকা

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশিকে অপহরণ, মুক্তিপণ ২ কোটি ২৩ লাখ টাকা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম