Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

৬৪৫ কয়েদির ক্ষমা ঘোষণা ওমান সুলতানের

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৬ জুন ২০২৫, ১০:৫৯ এএম

৬৪৫ কয়েদির ক্ষমা ঘোষণা ওমান সুলতানের

ওমানের সুলতান হাইথাম বিন তারিক। ছবি: আরব নিউজ

Advertisement

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ৬৪৫ জন কারাবন্দিকে ক্ষমা করে দিয়েছেন ওমানের সুলতান হাইথাম বিন তারিক। ক্ষমাপ্রাপ্ত কারাবন্দিদের মধ্যে ওমানি নাগরিকের পাশাপাশি বেশ কয়েকজন বিদেশি নাগরিকও রয়েছেন।

বৃহস্পতিবার সুলতানের দপ্তর থেকে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। 

যদিও মুক্তিপ্রাপ্ত কয়েদিদের মধ্যে কতজন বিদেশি নাগরিক, তা উল্লেখ করা হয়নি বিবৃতিতে।তবে এতে বলা হয়েছে, এই বিদেশিদের শিগগিরই নিজ নিজ দেশে ফেরত পাঠানো হবে।

বৃহস্পতিবার রাজকীয় বিবৃতিতে বলা হয়, সুলতান মানবিক মূল্যবোধের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। তারই প্রতিফলন হলো ঈদুল আজহার আগে ৬ শতাধিক কারাবন্দির মুক্তি এবং এদের মধ্যে বিদেশি নাগরিকদের রাষ্ট্রীয় খরচে নিজ দেশে ফেরত পাঠানোর ঘোষণা।

এতে আরও বলা হয়, ওমান সবসময়ই দয়া, ঐক্য এবং সামাজিক সংহতিতে সর্বোচ্চ গুরুত্ব দেয়। সুলতান হাইথাম বিন তারিক মুক্তিপ্রাপ্ত কয়েদি ও তাদের পরিবার-পরিজনদের ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন।

১৯৫৫ সালে জন্ম নেওয়া হাইথাম বিন তারিক ২০২০ সালে ৬৫ বছর বয়সে ওমানের সিংহাসনে আরোহন করেন। একই সঙ্গে তিনি ওমানের সুলতান ও প্রধানমন্ত্রী। সিংহাসনে আরোহনের আগে তিনি যথাক্রমে ওমান ফুটবল অ্যাসোসিয়েশন, পররাষ্ট্র মন্ত্রণালয় ও সংস্কৃতি মন্ত্রণালয়ের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।সূত্র: গালফ নিউজ

Advertisement

ওমান ঈদুল আজহা

Advertisement

আরও পড়ুন

ইসরাইল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে ইরানের ৩০ উড়োজাহাজ ধ্বংস

ইসরাইল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে ইরানের ৩০ উড়োজাহাজ ধ্বংস

স্পেনে অতিবৃষ্টি-বন্যায় চারজনের মৃত্যু

স্পেনে অতিবৃষ্টি-বন্যায় চারজনের মৃত্যু

গোপনে ইসরাইল সফরে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী, নেতানিয়াহুর সঙ্গে বৈঠক

গোপনে ইসরাইল সফরে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী, নেতানিয়াহুর সঙ্গে বৈঠক

বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম

বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম