Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

চীন-যুক্তরাষ্ট্র বাণিজ্য আলোচনার দিনক্ষণ জানালেন ট্রাম্প

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৭ জুন ২০২৫, ১১:১৪ এএম

চীন-যুক্তরাষ্ট্র বাণিজ্য আলোচনার দিনক্ষণ জানালেন ট্রাম্প

শি জিনপিং ও ডোনাল্ড ট্রাম্প।ছবি: ‍সিএনএন

Advertisement

চলমান দ্বিপাক্ষিক বাণিজ্য যুদ্ধ নিরসনের লক্ষ্যে ৯ জুন লন্ডনে বৈঠকে বসতে যাচ্ছে চীন ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল। খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পই শুক্রবার এ ঘোষণা দিয়েছেন।খবর আনাদোলুর।

ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক বার্তায় বলেন, ‘আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট, বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লাটনিক এবং বাণিজ্য প্রতিনিধি জামিসন গ্রিয়ার সোমবার (৯ জুন) লন্ডনে চীনের প্রতিনিধিদের সঙ্গে বাণিজ্যচুক্তি নিয়ে বৈঠক করবেন। বৈঠকটি খুবই ইতিবাচক হবে বলে আমি আশা করছি।’

এ ঘোষণার আগের দিন ট্রাম্প চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে ফোনে এক ঘণ্টা ত্রিশ মিনিটের দীর্ঘ আলোচনায় অংশ নেন। ট্রাম্প এ বিষয়ে বলেন, ‘এ আলাপ উভয় দেশের জন্যই খুবই ইতিবাচক ফলাফল এনেছে।’

এর আগে গত ১২ মে দুই দেশ একটি সমঝোতায় পৌঁছায়, যার আওতায় বেশিরভাগ শুল্ক ৯০ দিনের জন্য স্থগিত এবং পূর্বে আরোপিত কিছু শুল্ক কার্যত প্রত্যাহার করা হয়।

তবে এরপরই তা স্থগিত হয়ে যায় এবং উভয় পক্ষই একে অপরকে শর্ত লঙ্ঘনের অভিযোগ করে। ট্রাম্প দাবি করেন, চীন চুক্তি মানেনি। অন্যদিকে বেইজিং এ অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে প্রত্যাখ্যান করে এবং নিজের অর্থনৈতিক স্বার্থ রক্ষায় শক্ত প্রতিক্রিয়ার হুঁশিয়ারি দেয়।

এ অবস্থায় লন্ডন বৈঠকে দুই দেশের টানাপোড়েনের সমাধান কতটা সম্ভব, তা নজর রাখার বিষয়।

Advertisement

ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্র চীন

Advertisement

আরও পড়ুন

ইসরাইল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে ইরানের ৩০ উড়োজাহাজ ধ্বংস

ইসরাইল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে ইরানের ৩০ উড়োজাহাজ ধ্বংস

স্পেনে অতিবৃষ্টি-বন্যায় চারজনের মৃত্যু

স্পেনে অতিবৃষ্টি-বন্যায় চারজনের মৃত্যু

গোপনে ইসরাইল সফরে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী, নেতানিয়াহুর সঙ্গে বৈঠক

গোপনে ইসরাইল সফরে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী, নেতানিয়াহুর সঙ্গে বৈঠক

বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম

বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম