Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

এ সিদ্ধান্ত বিড়ালকে দিয়েই দুধ পাহারা দেওয়ার মতো: পাকিস্তান প্রসঙ্গে রাজনাথ

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১১ জুন ২০২৫, ০১:৫১ পিএম

এ সিদ্ধান্ত বিড়ালকে দিয়েই দুধ পাহারা দেওয়ার মতো: পাকিস্তান প্রসঙ্গে রাজনাথ

ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। ছবি: সংগৃহীত

Advertisement

ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন ‘ভারত এবং পাকিস্তান উভয়ই একই সময়ে স্বাধীন হয়েছিল, কিন্তু ভারতকে এখন ‘গণতন্ত্রের জননী’ হিসেবে দেখা হয়। আর পাকিস্তান পরিচিত ‘বিশ্ব সন্ত্রাসবাদের জনক’ হিসেবে। 

তিনি বলেছেন, এই তুলনাটি মনে রাখা উচিত। ভারতের প্রতিরক্ষামন্ত্রী পরামর্শ দিয়েছেন যে, পাকিস্তানের মাটি থেকে সন্ত্রাসবাদ নির্মূল করতে বিশ্ব সম্প্রদায়ের কৌশলগত, কূটনৈতিক এবং অর্থনৈতিক চাপ দেওয়া প্রয়োজন। 

উত্তর ভারতের দেরাদুনে এক অনুষ্ঠানে এসব কথা বলেন ভারতীয় এই মন্ত্রী।

ওই অনুষ্ঠানে তিনি পাকিস্তানকে সন্ত্রাস দমন প্যানেলের সহ-সভাপতি হিসেবে নিযুক্ত করার জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদের (UNSC) সমালোচনা করেছেন। 

রাজনাথ সিং বলেন, ‘এই সিদ্ধান্ত অনেকটা বিড়ালকে দিয়েই দুধ পাহারা দেওয়ার মতো, কারণ পাকিস্তানের সন্ত্রাসীদের রক্ষা এবং সমর্থন করার ইতিহাস রয়েছে।’

ভারতের প্রতিরক্ষামন্ত্রীর কথায়, ‘অবাক করার মতো বিষয় হলো, ৯/১১ সন্ত্রাসী হামলার পর এই সন্ত্রাস-বিরোধী প্যানেলটি গঠিত হয়েছিল। ৯/১১ হামলার মূল পরিকল্পনাকারীকে পাকিস্তানই আশ্রয় দিয়েছিল।’ 

দেরাদুনে এক অনুষ্ঠানে সিং বলেন, পাকিস্তান বহু বছর ধরে সন্ত্রাসবাদকে সমর্থন করে আসছে। পেহেলগাম হামলার প্রতিক্রিয়ায় পরিচালিত অপারেশন সিদুঁরকে ভারতের ইতিহাসে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ‘সবচেয়ে বড় পদক্ষেপ’ হিসেবে বর্ণনা করেছেন তিনি

শীঘ্রই পাক অধিকৃত কাশ্মীর ভারতের হবে একথা উল্লেখ করে রাজনাথ বলেন, ‘পাকিস্তান শত চেষ্টা করেও কাশ্মীরে উন্নয়ন থামাতে পারেনি। জম্মু ও কাশ্মীরে অগ্রগতির জন্য সরকারের নিরলস প্রচেষ্টার এক উজ্জ্বল উদাহরণ হল উধমপুর-শ্রীনগর-বারামুল্লা রেলপথ সংযোগ।’ 

মন্ত্রীর অভিযোগ, ‘পাকিস্তান সর্বদা সন্ত্রাসীদের আশ্রয় দিয়েছে, তাদের মাটিতে প্রশিক্ষণ দিয়েছে এবং তাদের সাহায্য করেছে। পেহেলগাম (হামলা) কেবল একটি উদাহরণ, কিন্তু আমি আপনাকে বলতে চাই যে পাকিস্তান-মদদপ্রাপ্ত সন্ত্রাসীদের তালিকা অনেক দীর্ঘ। পাকিস্তান সর্বদা সন্ত্রাসবাদকে ন্যায্যতা দেয়ার চেষ্টা করে। তাই, এটি গুরুত্বপূর্ণ যে আমরা কেবল এই সন্ত্রাসীদেরই নয়, বরং তাদের সহায়তাকারী সমগ্র সন্ত্রাসী পরিকাঠামোকে ধ্বংস করি।’

রাজনাথ মনে করিয়ে দেন, ‘কোনো ধর্মীয়, আদর্শিক বা রাজনৈতিক কারণ সন্ত্রাসবাদকে ন্যায্যতা দিতে পারে না। রক্তপাত এবং সহিংসতার মাধ্যমে কখনো কোনও মানবিক লক্ষ্য অর্জন করা যায় না।’

প্রতিরক্ষামন্ত্রীর অভিযোগ, পাকিস্তান সন্ত্রাসবাদকে সমর্থন করে এবং তাদের বৈদেশিক সাহায্যের একটি বড় অংশ এই সমর্থনের জন্য অর্থায়ন করা হয়। রাজনাথ সিং আন্তর্জাতিক সম্প্রদায় এবং জাতিসংঘের মতো সংস্থাগুলোকে সন্ত্রাসবাদের বিষয়টি গুরুত্ব সহকারে নেওয়ার আহ্বান জানান। 

সূত্র: টাইমস অফ ইন্ডিয়া

Advertisement

ভারত পাকিস্তান

Advertisement

আরও পড়ুন

গৃহহীন অধিকাংশই বাংলাভাষী আসামে ১১০০ মুসলিম পরিবারকে উচ্ছেদ, গুঁড়িয়ে দেওয়া হলো ১০ মসজিদ

আসামে ১১০০ মুসলিম পরিবারকে উচ্ছেদ, গুঁড়িয়ে দেওয়া হলো ১০ মসজিদ

দাঙ্গায় জ্বলছে ফ্রান্স, পাশেই মদপানে মত্ত দম্পতি

দাঙ্গায় জ্বলছে ফ্রান্স, পাশেই মদপানে মত্ত দম্পতি

ট্রাম্পের কি নিউ মেক্সিকো অঙ্গরাজ্যের নাম বদলের ক্ষমতা আছে?

ট্রাম্পের কি নিউ মেক্সিকো অঙ্গরাজ্যের নাম বদলের ক্ষমতা আছে?

যুক্তরাষ্ট্রের এমকিউ-৯ ড্রোন ধ্বংসের দাবি ইরানের

যুক্তরাষ্ট্রের এমকিউ-৯ ড্রোন ধ্বংসের দাবি ইরানের

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম