Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যের উত্তেজনায় বাগদাদ দূতাবাস খালি করার প্রস্তুতি যুক্তরাষ্ট্রের

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১২ জুন ২০২৫, ০৮:২২ এএম

মধ্যপ্রাচ্যের উত্তেজনায় বাগদাদ দূতাবাস খালি করার প্রস্তুতি যুক্তরাষ্ট্রের

বাগদাদে অবস্থিত যুক্তরাষ্ট্র দূতাবাস। ছবি: সংগৃহীত

Advertisement

মধ্যপ্রাচ্যে সম্ভাব্য অস্থিরতা মাথায় রেখে বাগদাদে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস থেকে সব অপ্রয়োজনীয় কর্মীকে দেশে ফিরিয়ে নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। বুধবার যুক্তরাষ্ট্রের দুইজন কর্মকর্তা এই তথ্য জানান।

বৃহস্পতিবার (১২ জুন) এক প্রতিবেদনে খবর দিয়েছে আরব নিউজ।

বাগদাদ দূতাবাস ইতোমধ্যে সীমিত জনবল নিয়ে কাজ করছে, তাই এই আদেশে খুব বেশি সংখ্যক কর্মী প্রভাবিত হবেন না। তবে পররাষ্ট্র দপ্তর বাহরাইন ও কুয়েত থেকেও অপ্রয়োজনীয় কর্মী এবং তাঁদের পরিবারের সদস্যদের স্বেচ্ছায় চলে যাওয়ার অনুমতি দিয়েছে। অর্থাৎ, তারা চাইলে দেশ ত্যাগ করতে পারবেন।

আরেকজন মার্কিন কর্মকর্তা জানান, দূতাবাস থেকে যুক্তরাষ্ট্রের কর্মীদের সরিয়ে নিতে হলে প্রতিক্রিয়ামূলক সহায়তা প্রদানে প্রতিরক্ষা দপ্তর প্রস্তুত রয়েছে।

এই পরিকল্পনাগুলো এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি, তাই কর্মকর্তারা নাম প্রকাশ না করার শর্তে এসব তথ্য দিয়েছেন।

একই দিন, যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্য কার্যক্রম দপ্তর (ইউকেএমটিও) এক পরামর্শবার্তায় জানায়, মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে, যা সামরিক তৎপরতার দিকে গড়াতে পারে এবং এর সরাসরি প্রভাব পড়তে পারে নৌযান চলাচলের ওপর।

ইউকেএমটিও জানায়, পারস্য উপসাগর, ওমান উপসাগর ও হরমুজ প্রণালী অতিক্রম করার সময় জাহাজগুলোকে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে।

তবে এই উত্তেজনা বৃদ্ধির নির্দিষ্ট কারণ তারা উল্লেখ করেনি।

বুধবার পৃথকভাবে এক বিবৃতিতে ব্রিটেনভিত্তিক সামুদ্রিক নিরাপত্তা সংস্থা অ্যামব্রে জানায়, ইসরাইল-সংশ্লিষ্ট বাণিজ্যিক জাহাজগুলো পারস্পরিক সামরিক প্রতিক্রিয়ার উচ্চ ঝুঁকিতে রয়েছে।

তারা আরও জানায়, ইসরাইলের আক্রমণাত্মক অভিযানে যুক্তরাষ্ট্রের ব্যাপক সহায়তা থাকলে যুক্তরাষ্ট্রের জাহাজ এবং যুক্তরাষ্ট্রীয় পণ্য পরিবহনকারী জাহাজগুলোর জন্য ঝুঁকি অনেক বেশি বেড়ে যেতে পারে।

Advertisement

যুক্তরাষ্ট্র ইরাকের খবর

Advertisement

আরও পড়ুন

গৃহহীন অধিকাংশই বাংলাভাষী আসামে ১১০০ মুসলিম পরিবারকে উচ্ছেদ, গুঁড়িয়ে দেওয়া হলো ১০ মসজিদ

আসামে ১১০০ মুসলিম পরিবারকে উচ্ছেদ, গুঁড়িয়ে দেওয়া হলো ১০ মসজিদ

দাঙ্গায় জ্বলছে ফ্রান্স, পাশেই মদপানে মত্ত দম্পতি

দাঙ্গায় জ্বলছে ফ্রান্স, পাশেই মদপানে মত্ত দম্পতি

ট্রাম্পের কি নিউ মেক্সিকো অঙ্গরাজ্যের নাম বদলের ক্ষমতা আছে?

ট্রাম্পের কি নিউ মেক্সিকো অঙ্গরাজ্যের নাম বদলের ক্ষমতা আছে?

যুক্তরাষ্ট্রের এমকিউ-৯ ড্রোন ধ্বংসের দাবি ইরানের

যুক্তরাষ্ট্রের এমকিউ-৯ ড্রোন ধ্বংসের দাবি ইরানের

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম