Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

ইরানের পূর্ব আজারবাইজানে অন্তত ৩০ সেনা নিহত

Advertisement

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ জুন ২০২৫, ০৫:৪৮ এএম

ইরানের পূর্ব আজারবাইজানে অন্তত ৩০ সেনা নিহত

ছবি: সংগৃহীত

Advertisement

ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশে ইসরাইলের বিমান হামলায় অন্তত ৩০ জন সামরিক কর্মকর্তা নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন। ওই হামলায় একজন রেড ক্রিসেন্ট স্টাফও নিহত হয়েছে। এছাড়া আরও অন্তত ৫৫ জন আহত হয়েছে।

গতকাল শনিবার প্রাদেশিক কর্মকর্তাদের বরাতে দেশটির আধা সরকারি সংবাদ সংস্থা আইএসএনএ জানিয়েছে, শুক্রবার সকাল থেকে ওই অঞ্চলে হামলা চালিয়ে আসছে ইসরাইল। ওই হত্যাকাণ্ডের পর ইরানে তেল আবিবের প্রতি প্রতিশোধের ক্ষোভ ফুঁসে ওঠে।

তারই ধারাবাহিকতায় রাতে মুর্হুমুহ আক্রমণ চালায় ইরান। এতে ইসরাইলের ব্যাপক ক্ষতি হয়েছে। এতে অন্তত ২০ জন আহত হয়েছে, যাদের একজনের অবস্থা গুরুতর। ইসরাইলের জরুরি পরিষেবা এমডিএ জানিয়েছে, হাইফা শহরের পাশে ইরান থেকে নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্রের আঘাতে পাঁচজন আহত হয়েছেন এবং গ্যালিলি এলাকায় একটি দোতলা ভবনে ১৪ জন আহত হয়েছেন।

তবে ম্যাডিসিস দাবি করছে, ইসরাইলের উত্তরাঞ্চলে ইরানের ছোড়া মিসাইলে ১ জন মারা গেছে। এতে অন্তত ১৩ জন আহত হয়েছে। আল-জাজিরা জানিয়েছে, ইরানি হামলায় রোববার রাতে পুরো ইসরাইলে সাইরেন বেজে ওঠে। জেরুজালেম ও হাইফা শহরের আকাশেও ক্ষেপণাস্ত্র দেখা গেছে। তাৎক্ষনিক বাসিন্দাদের সুরক্ষিত স্থানে যেতে বলেছে ইসরায়েলি সামরিক বাহিনী।

Advertisement

ইরান-ইসরাইল সংঘাত

Advertisement

আরও পড়ুন

আল জাজিরার বিশ্লেষণ যুক্তরাষ্ট্র-ইসরাইল কি ইরানে নতুন হামলার পরিকল্পনা করছে?

যুক্তরাষ্ট্র-ইসরাইল কি ইরানে নতুন হামলার পরিকল্পনা করছে?

বিশ্ববাজারে পাঁচ মাসের মধ্যে সর্বোচ্চ তেলের দাম

বিশ্ববাজারে পাঁচ মাসের মধ্যে সর্বোচ্চ তেলের দাম

আল জাজিরার বিশ্লেষণ নির্বাচনের আগেই কি ফ্রান্সের মধ্যপন্থিদের বিদায়ঘণ্টা বেজে গেল?

নির্বাচনের আগেই কি ফ্রান্সের মধ্যপন্থিদের বিদায়ঘণ্টা বেজে গেল?

ককরোচ আন্দোলন দমনে কি আইনি কৌশল?

ককরোচ আন্দোলন দমনে কি আইনি কৌশল?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম