Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

১ ঘণ্টায় ১০টি ইসরাইলি বিমান ধংস করেছে ইরান

Advertisement

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ জুন ২০২৫, ০৬:১৫ এএম

১ ঘণ্টায় ১০টি ইসরাইলি বিমান ধংস করেছে ইরান

ছবি: সংগৃহীত

Advertisement

মাত্র এক ঘণ্টায় ইসরাইলের ১০টি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে ইরান। দেশটির সামরিক বাহিনীর সূত্রে এমন খবর দিয়েছে মেহের নিউজ এজেন্সি। 

ইরানের খাতাম আল-আনবিয়া আকাশ প্রতিরক্ষা ঘাঁটির কমান্ডার মেহের নিউজকে জানিয়েছেন, শেষ এক ঘণ্টার ব্যবধানে তারা দখলদার ইসরায়েলের ১০টি সামরিক বিমান ধ্বংস করেছেন। তবে এ বিষয়ে বিস্তারিত জানা যায়নি। ইসরাইলের পক্ষ থেকেও কোনো বার্তা আসেনি।

দাবিকৃত বিমান গুলো আসলে যুদ্ধবিমান, ড্রোন, নাকি নজরদারি চালানোর বিমান—সে ব্যাপারে স্পষ্ট করে কোনো কিছু জানা যায়নি। তবে ওই ঘটনার পর ঘোষণা দিয়ে ইসরাইলে ব্যাপক হামলা চালায় ইরান। এতে অন্তত ২০ জন আহত হয়েছে, যাদের একজনের অবস্থা গুরুতর।

ইসরাইলের জরুরি পরিষেবা এমডিএ জানিয়েছে, হাইফা শহরের পাশে ইরান থেকে নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্রের আঘাতে পাঁচজন আহত হয়েছেন এবং গ্যালিলি এলাকায় একটি দোতলা ভবনে ১৪ জন আহত হয়েছেন। তবে ম্যাডিসিস দাবি করছে, ইসরাইলের উত্তরাঞ্চলে ইরানের ছোড়া মিসাইলে ১ জন মারা গেছে। একই দাবি করেছে বিট্রিশ গণমাধ্যম বিবিসি।

Advertisement

ইরান-ইসরাইল সংঘাত ক্ষেপণাস্ত্র হামলা

Advertisement

আরও পড়ুন

আল জাজিরার বিশ্লেষণ যুক্তরাষ্ট্র-ইসরাইল কি ইরানে নতুন হামলার পরিকল্পনা করছে?

যুক্তরাষ্ট্র-ইসরাইল কি ইরানে নতুন হামলার পরিকল্পনা করছে?

বিশ্ববাজারে পাঁচ মাসের মধ্যে সর্বোচ্চ তেলের দাম

বিশ্ববাজারে পাঁচ মাসের মধ্যে সর্বোচ্চ তেলের দাম

আল জাজিরার বিশ্লেষণ নির্বাচনের আগেই কি ফ্রান্সের মধ্যপন্থিদের বিদায়ঘণ্টা বেজে গেল?

নির্বাচনের আগেই কি ফ্রান্সের মধ্যপন্থিদের বিদায়ঘণ্টা বেজে গেল?

ককরোচ আন্দোলন দমনে কি আইনি কৌশল?

ককরোচ আন্দোলন দমনে কি আইনি কৌশল?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম