Logo
Logo
×

আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যে আরও যুদ্ধবিমান পাঠাচ্ছে যুক্তরাজ্য

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৫ জুন ২০২৫, ০৯:৪৬ এএম

মধ্যপ্রাচ্যে আরও যুদ্ধবিমান পাঠাচ্ছে যুক্তরাজ্য

ছবি: সংগৃহীত

ইরান ও ইসরাইলের হামলা-পালটা হামলা ঘিরে চলমান উত্তেজনার মধ্যে আরও যুদ্ধবিমান পাঠাচ্ছে যুক্তরাজ্য। শনিবার (১৪ জুন) এ কথা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। খবর বিবিসির। 

কিয়ার স্টারমার জানান, ওই অঞ্চলজুড়ে জরুরি সহায়তা দেওয়ার জন্যই যুদ্ধবিমান পাঠানো হবে। স্টারমার কানাডায় ধনী দেশগুলোর জোট জি–৭–এর সম্মেলনে অংশ নিতে যাওয়ার পথে সাংবাদিকদের এ কথা বলেন।

তিনি বলেন, ইসরাইল ও ইরানের মধ্যে তীব্র যুদ্ধের মধ্যে মধ্যপ্রাচ্যে আরও আরএএফ জেট পাঠানো হচ্ছে। 

তিনি আরও বলেন, টাইফুন এবং আকাশ থেকে আকাশে জ্বালানি তেলবাহী জাহাজসহ সামরিক বিমানগুলো ‘এই অঞ্চলজুড়ে জরুরি সহায়তার জন্য’ পাঠানো হচ্ছে।

এদিকে ইরান ও ইসরাইলের সংঘাতময় পরিস্থিতিতে কিয়ার স্টারমার শনিবার সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে কথা বলেছেন বলে তার সরকারি দপ্তর থেকে জানানো হয়েছে।

প্রসঙ্গত, শুক্রবার ভোরে ইরানের পারমাণবিক স্থাপনাসহ বিভিন্ন স্থানে হামলা চালায় ইসরাইল। এতে ইরানের ছয় বিজ্ঞানীসহ অন্তত ৭৮ জনের মৃত্যু হয়েছে। এসব হামলায় দেশটির তিন শতাধিক মানুষ আহত হয়েছেন। অন্যদিকে ইরানের পালটা হামলায় অন্তত ছয়জন ইসরাইলি মারা গেছেন বলে জানা গেছে। 

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম